Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 08:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ
    রাজনীতি

    খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন। তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

    আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    ডা. জাহিদ হোসেন জানান, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

    ডা. জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবে এই সংকটময় মুহূর্তে তাঁর সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

    বিভ্রান্তিকর খবর ছড়ানো প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে কঠোর বার্তা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে ব্রিফ করব। এর বাইরে অন্য কারও ব্রিফিং বা গুজবে কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে।’

    ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার সমস্ত বিষয়ে তদারকি করছেন। এ ছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ, যেমন—যুক্তরাষ্ট্র, ইউকে, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য দল কৃতজ্ঞ।

    খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন স্পষ্ট করে বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে (খালেদা জিয়া) নিয়মিত পর্যবেক্ষণ করছেন। আজও ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। মেডিকেল বোর্ড যখন মনে করবে, তখনই উনাকে যথাযথ সময়ে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। রোগীর বর্তমান অবস্থা ও সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে এই মুহূর্তে কোনো কিছু করার সুযোগ নেই।

    সবাইকে ধৈর্য ধারণ করার এবং বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ডা. জাহিদ হোসেন।

    খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ
    পূর্ববর্তী খবরআন্দোলনরত শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা
    পরবর্তী খবর ৭০ শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা ও সরকারের ওপর সন্তুষ্ট: আইআরআই জরিপ

    আরো সংবাদ পড়ুন

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

    ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

    July 12, 2026

    রাজধানীতে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধ, ভোগান্তিতে নগরবাসী

    July 12, 2026

    আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    July 12, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    July 12, 2026

    একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

    July 12, 2026

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.