Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 12 August 2026, 01:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » জনগণের ওয়াদা পূরণই বিএনপির একমাত্র লক্ষ্য: ইশরাক 
    রাজনীতি

    জনগণের ওয়াদা পূরণই বিএনপির একমাত্র লক্ষ্য: ইশরাক 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জনগণের ওয়াদা পূরণই বিএনপির একমাত্র লক্ষ্য: ইশরাক 

    ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে, তা বাস্তবায়ন করাই এখন একমাত্র লক্ষ্য। এ কারণে আমাদের নেতাকর্মীরা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলব্যারাক জিরো পয়েন্টে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে ইশরাক হোসেন বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখা যায় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।

    তিনি আরও বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে।

    অভিযোগ তুলে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ’ বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে।

    তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। এক মাসে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা জীবন দিয়েছে এবং এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

    বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখনও চলছে, তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের পাশে থাকবে।

    তিনি আরও বলেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের যে দাবি তোলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এতে এলাকার জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে।

    বিএনপি নেতাকর্মীদের ওপর সংঘটিত গুম-খুন ও নির্যাতনের বিচার প্রসঙ্গে সাদেক হোসেন খোকাপুত্র বলেন, আমরা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীর গুম ও হত্যার বিচার চাই। তবে সেই বিচার হতে হবে নিরপেক্ষ ও সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে, প্রতিহিংসার মাধ্যমে নয়।

    দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে রয়েছেন। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই।”

    দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ইশরাক হোসেন বলেন, তার অবিচল নেতৃত্বের কারণেই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।

    জনগণের ওয়াদা পূরণই বিএনপির একমাত্র লক্ষ্য: ইশরাক
    পূর্ববর্তী খবরগুগলকে সমালোচনামূলক কনটেন্ট সরাতে সরকার অনুরোধ করেনি: প্রেস উইং
    পরবর্তী খবর ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

    ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রুহুল কবির রিজভী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

    August 12, 2026

    এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর

    August 12, 2026

    আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

    August 12, 2026

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    August 11, 2026

    বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

    August 11, 2026

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.