Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 09:13: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলম
    রাজনীতি

    তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে দলের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

    বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম বলেন, বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেট ঘরে ঘরে বিতরণ করেছে, তা মূলত সিমপ্যাথি নেওয়া ও ভোট চাওয়ার আরেকটি কৌশল। আমরা এটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করিনি। তবে গতকাল কড়াইল বস্তির একটি অনুষ্ঠানে তারেক রহমান একটি কার্ড দেখিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। কোনো দলীয় প্রধান এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না।

    তিনি আরও বলেন, যে কার্ডের কোনো বাস্তব অস্তিত্ব নেই, সরকার গঠন হবে কিনা তারও নিশ্চয়তা নেই-সেই কার্ড দেখিয়ে ভোট চাওয়া অনৈতিক। এসব ঘটনার পরও আমরা এখনো অফিসিয়ালি অভিযোগ দেইনি।

    বিএনপির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে সারজিস বলেন, বিএনপির স্থানীয়, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই- ভয়ের রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না। দমন-পীড়নের রাজনীতির পরিণতি সবাই এক বছর চার মাস আগেই দেখেছে।

    তিনি বলেন, আমরা ভোট চাইতে পারি, কিন্তু ‘ভোট না দিলে দেখে নেওয়া হবে’-এ ধরনের ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি, প্রয়োজনে লিখিত অভিযোগও দেওয়া হবে।

    ছোটখাটো রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন নিয়ে খুব একটা অভিযোগ না করার কথা জানিয়ে সারজিস বলেন, আমরা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে। ভোটার, আমাদের কর্মী-সমর্থক বা ১০ দলীয় জোটের কাউকে ভয় দেখানো হলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, নতুবা আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

    তিনি আরও বলেন, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়। একটি দল দমন-পীড়ন করবে আর অন্যরা নীরব দর্শক হয়ে থাকবে এ সময় শেষ। আমরা এখন পর্যন্ত কাউকে হুমকি দেইনি, ভবিষ্যতেও দেব না। এটা আমাদের রাজনৈতিক চরিত্রে নেই।

    বিএনপির কার্ড প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এই কার্ড দিয়ে যদি চাল, ডাল, তেল দেওয়ার কথা বলা হয়, তাহলে প্রশ্ন আসে তারা কি জনগণকে অক্ষম করতে চায়? আমরা চাই একটি স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন। সে লক্ষ্যে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

    তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন যা আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলম
    পূর্ববর্তী খবরবাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধ করতে পিটিশন, দিল্লি হাইকোর্টে খারিজ
    পরবর্তী খবর প্রায় আড়াই গুণ বাড়ছে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন

    আরো সংবাদ পড়ুন

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে: সংসদে অর্থমন্ত্রী

    প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

    শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

    চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

    বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    June 27, 2026

    পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, সামনে শুধু মেসি

    June 27, 2026

    স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

    June 27, 2026

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    June 27, 2026

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.