Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 29 July 2026, 02:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে: তারেক রহমান
    রাজনীতি

    এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে: তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে: তারেক রহমান

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

    সভায় বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও সদর উপজেলা, শহর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করতেই এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

    তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে। ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। দলীয় প্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, আগের মতো সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব হবে না। এ অবস্থায় প্রতিটি নেতাকর্মীকেই ধানের শীষের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে।

    বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশ্বাস দেন তিনি।

    তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান নিশ্চিত করা এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।

    পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে পারেন তারেক রহমান। কর্মসূচি অনুযায়ী, এরপর তিনি সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলের আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

    এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে: তারেক রহমান
    পূর্ববর্তী খবরনির্বাচনে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট প্রস্তুত থাকবে
    পরবর্তী খবর তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির ৭ অঙ্গীকার

    আরো সংবাদ পড়ুন

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

    লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

    নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

    হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

    জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

    July 29, 2026

    লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

    July 29, 2026

    আরাগচির বেফাঁস মন্তব্য: ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

    July 29, 2026

    ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

    July 29, 2026

    নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

    July 29, 2026

    হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

    July 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.