Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 11 August 2026, 05:26: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়, আমাদেরকে চিনতে পেরেছেন: মির্জা আব্বাস
    রাজনীতি

    খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়, আমাদেরকে চিনতে পেরেছেন: মির্জা আব্বাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়, আমাদেরকে চিনতে পেরেছেন: মির্জা আব্বাস

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, তবে তিনি আমাদের চিনতে পেরেছেন।

    গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে যান মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    মির্জা আব্বাস বলেন, বিগত সরকারের সময় যে অত্যাচারটা তার ওপর হয়েছে, তার ফল আমরা এখন পাচ্ছি। তিনি এই ভালো তো এই অসুস্থ থাকেন। খালেদা জিয়া এই মুহূর্তে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, স্থিতিশীল নন। আরও উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন।

    তিনি আরও বলেন, আমরা দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উত্তর দিয়েছেন।

    দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা আব্বাস বলেন, আমার আবার আবেদন থাকবে, দেশের সারাদেশের মানুষ শুধু মসজিদ-মাদরাসা নয়, ব্যক্তিগতভাবে সবাই যেন দোয়া করেন।

    প্রসঙ্গত, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন।

    শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    মাঝরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে যান। আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান, শারীরিক অবস্থা ভালো নেই খালেদা জিয়ার।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসপাতালে।

    অন্যদিকে, দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।

    আমাদেরকে চিনতে পেরেছেন: মির্জা আব্বাস খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়
    পূর্ববর্তী খবরদেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান
    পরবর্তী খবর গুগলকে সমালোচনামূলক কনটেন্ট সরাতে সরকার অনুরোধ করেনি: প্রেস উইং

    আরো সংবাদ পড়ুন

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    ইসরায়েলের সঙ্গে মতবিরোধ যুক্তরাষ্ট্রের, বাড়ছে দূরত্ব

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

    সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহত

    রোজারিওতে বাবার শেষকৃত্য সারলেন মেসি

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঝামেলামুক্ত আইনি সেবা নিয়ে ১৫ আগস্ট আসছে লেক্সগ্লোবাল বিডি

    August 10, 2026

    রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

    August 10, 2026

    সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    August 10, 2026

    প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত

    August 10, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    August 10, 2026

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    August 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.