Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 09:20: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ: প্রিন্স
    রাজনীতি

    নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ: প্রিন্স

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ: প্রিন্স

    দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই ঘোষণা হয়েছে। সংস্কার, ফ্যাসিস্ট হাসিনাসহ তার সহযোগীদের বিচার শুরু হয়েছে। এখন দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। এখন জনগণ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায়।

    মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের একক দাবিদাররা বর্ষপূর্তি উদযাপন রেখে কক্সবাজারে অবকাশ যাপনে কেন? জাতি জানতে চায়। গণতন্ত্রের উত্তরণে নতুন কোনো চক্রান্তের জাল বুনতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে। যারা গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টি করবে তারা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না।

    ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে– তথ্য উপদেষ্টার এমন ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আল্লাহ না করুন, সেরকম পরিস্থিতি যদি সত্যি সৃষ্টি হয় তাহলে তার জন্য সরকার ও গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টিকারী কিংস পার্টি ও তাদের সহযোগী দুটি দল দায়ী থাকবে।

    সমাবেশে চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে নিহত হালুয়াঘাটের শহীদ বিজয় ফরাজী, শহীদ সেলিম সেখ ও শহীদ মুনিরের পরিবারকে সম্মাননা দেওয়া হয়।

    পরে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানসহ গণঅভ্যুত্থানের শহীদদের ছবি নিয়ে হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত একটি বিজয় মিছিল করা হয়।

    হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, শহীদ বিজয় ফরাজীর ভগ্নীপতি মাসউদ রানা, শহীদ সেলিম সেখের বাবা আলাউদ্দিন সেখ, শহীদ মুনিরের বাবা নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু প্রমুখ।

    এর আগে সকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের জোকা গ্রামে গত বছরের ৫ আগস্ট ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত সোহেল মিয়ার প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া করা হয়।

    নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ: প্রিন্স
    পূর্ববর্তী খবর২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
    পরবর্তী খবর শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

    আরো সংবাদ পড়ুন

    শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

    শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ

    প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

    November 10, 2026

    শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    November 10, 2026

    সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

    November 10, 2026

    প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

    November 10, 2026

    মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি

    November 10, 2026

    হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

    November 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.