Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 12:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী
    রাজনীতি

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) জলবায়ু অর্থায়ন ছাড়াও নবায়নযোগ্য জ্বালানির অর্থায়ন, ঋণ-অনুদান, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকারসহ ৫ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সবাই এই ৫টি প্রস্তাবনাকে আজকের যে জলবায়ু বিপদ, সেই সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন। এই বিপদ মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বনেতাদের সামনে যে বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তা অপরিহার্য।

    রুহুল কবির রিজভী বলেন, নিজ বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেসব উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা তিনি দিয়েছেন, সেটি তুলে ধরেছেন। যার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং সরকারের ৭-৮ মাসের মধ্যে প্রায় ৩ থেকে ৪ কোটির মতো বৃক্ষ ইতোমধ্যে লাগানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজের পক্ষ থেকেও জলবায়ু মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন।

    এ ছাড়াও প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের কমিটমেন্ট ও বিশ্বনেতাদের যে কমিটমেন্ট বা আন্তর্জাতিক সংগঠনের যে কমিটমেন্ট— সেগুলো উল্লেখ করেছেন জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছে, প্রধানমন্ত্রী নিজ বক্তব্যে সেটিও তুলে ধরেছেন। আমি মনে করি, এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

    এর আগে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বিমানবন্দরে স্বাগত জানান রিজভী। এদিন ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী
    পূর্ববর্তী খবরবাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    আরো সংবাদ পড়ুন

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    November 13, 2026

    টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

    November 13, 2026

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    November 13, 2026

    জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    November 13, 2026

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.