Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 11:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » ‘বিএনপির কাছ থেকেই আ.লীগ একক নির্বাচনের কৌশল শিখেছে’
    রাজনীতি

    ‘বিএনপির কাছ থেকেই আ.লীগ একক নির্বাচনের কৌশল শিখেছে’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘বিএনপির কাছ থেকেই আ.লীগ একক নির্বাচনের কৌশল শিখেছে’

    বিএনপির কাছ থেকেই আওয়ামী লীগ একক নির্বাচন করার কৌশল শিখেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

    মঙ্গলবার (৮ জুলাই) নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    মুফতি ফয়জুল করীম বলেন, ১৯৯৬ সালে বিএনপি এককভাবে নির্বাচন করেছিল। বিএনপির কাছ থেকেই আওয়ামী লীগ একক নির্বাচন করার কৌশল শিখেছে। আবার আওয়ামী লীগের কাছ থেকে বিএনপিও শিখেছে। তারা মূলত এক গাছের দুইটি ডাল। এই দুই দল দুই রকম সাপ হলেও বিষ একই।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি মাত্র ৪০ দিনের। আওয়ামী লীগ যত অন্যায়ই করুক, কিছুদিন পর মানুষ তা ভুলে যায়। নেতার পরিবর্তন হয়েছে, দলেরও পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি।

    মুফতি ফয়জুল বলেন, জুলাই বিপ্লবে আমরাই সামনে ছিলাম, রাস্তায় ছিলাম। যারা বিদেশে ছিলেন, তাদের গায়ে গরম লাগবে না। যারা ঘরে ছিলেন, তাদের ব্যথাও হবে না। যারা বুলেটের সামনে ছিলেন না, তাদের হৃদয়ে আঘাত লাগবে না। আমরাই ছিলাম বুলেটের সামনে, তাই কষ্ট আমাদের। সে কারণে কথা বলার অধিকারও আমাদের। যারা রাস্তায় ছিলেন না, তারা জেলখানায় থাকবেন। আমরা রাস্তায় না থাকলে আপনারা জেলখানা থেকে মুক্তি পেতেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা করানোর ক্ষমতাও আপনাদের নেই। যেমন আপনাদের নেতাকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতাও নেই।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আরও বলেন, আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা ছাত্র-জনতা, শ্রমিক, কুলি, দিনমজুর- আমরাই রাস্তায় ছিলাম, তাই আজ আপনারা বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনারা লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন। যে দেশ আমরা স্বাধীন করেছিলাম, সেই দেশে এখন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে! আমরা ৫ আগস্টে থানা ভাঙচুর কিংবা লুটপাটের জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি, যেন কোনো মায়ের কাছ থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা না হয়। বিএনপি ও আওয়ামী লীগকে বহুবার পরীক্ষা করা হয়েছে, তাদের আর পরীক্ষার দরকার নেই। এবার আমাদের একবার সুযোগ দিন। যদি ভালো রেজাল্ট না করতে পারি, তাহলে আর কখনো আপনাদের সামনে আসব না।

    গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

    ‘বিএনপির কাছ থেকেই আ.লীগ একক নির্বাচনের কৌশল শিখেছে’
    পূর্ববর্তী খবরদেশের দুই জেলায় প্রবল বন্যার আশঙ্কা
    পরবর্তী খবর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

    আরো সংবাদ পড়ুন

    ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

    প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

    বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের: মাহদী আমিন

    ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

    ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো নকআউট পর্বে মিশর, অপেক্ষা বাড়ল ইরানের

    June 27, 2026

    ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

    June 27, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

    June 27, 2026

    ৬৬ মিনিটে নিউজিল্যান্ডের জালে ডি ব্রুইনের গোল

    June 27, 2026

    রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

    June 27, 2026

    ইরানের সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.