Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 11:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে গেছে: নাহিদ
    রাজনীতি

    শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে গেছে: নাহিদ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে গেছে: নাহিদ

    পতিত স্বৈরাচার শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে গেছে। আমরা ভবিষ্যতে প্রজন্মকে এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এদেশের মুজিববাদের কবর হয়েছে। এই মুজিবাদ আর ফ্যাসিস্টদের আর কখনো ফিরতে দেয়া হবে না।

    শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় এসব কথাগুলো বলেন তিনি।

    এ সময় নাহিদ বলেন, আগামী তিন আগস্ট আমরা ঢাকা সমাবেশের মাধ্যমে জুলাই সনদ আদায় করবো। নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি। যে কাঙ্খিত বাংলাদেশ চেয়েছিলাম, তা পাইনি। মুজিববাদ ও ফ্যাসিবাদের সঙ্গে আবারও শুরু হয়েছে আমাদের লড়াই। এ লড়াইয়ে সবাইকে আবারও শরিক হতে হবে। তিনি আরও বলেন, আমরা বলেছিলাম বাংলাদেশের প্রত্যেক মানুষের মানবাধিকার থাকবে। কোনো সন্ত্রাসীকেও বিচারবহির্ভূত হত্যা করা হবে না। আমরা মানবাধিকারের পক্ষে থাকব।

    নাহিদ ইসলাম আরও বলেন, গত বছর ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক দিকে রূপলাভ করে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। আজকে তাদের সম্মান জানাই।

    সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এদেশে আওয়ামী ফ্যাসিস্ট আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে আমরা যতদিন জীবিত আছি ফ্যসিস্টদের এদেশে ফিরতে দেয়া হবে না। এছাড়া এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দখলদার ও চাঁদাবাজদের বলতে চাই এদেশ ওদের বাপ দাদার না।

    এর আগে, এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জে এসে সার্কিট হাউসে ওঠেন। দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুম্মার নামাজ শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে যায় আলফাত স্কয়ারে। সেখানে বেলা তিনটায় পথসভা শুরু হয়।

    সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চেলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জেলার যুগ্ম সমন্বয়ক আবু ছালেহ নাসিম প্রমুখ।

    শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে গেছে: নাহিদ
    পূর্ববর্তী খবরদেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি
    পরবর্তী খবর আগুনে পুড়ে ছাই স্টার জলসার সিরিয়ালের শুটিং স্টুডিও

    আরো সংবাদ পড়ুন

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আর্জেন্টিনার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে মিশর

    July 7, 2026

    আবারও পেনাল্টি মিস মেসির

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল মিশর

    July 7, 2026

    শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি আর্জেন্টিনা

    July 7, 2026

    জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

    July 7, 2026

    তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.