Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 12:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » ‘আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই’
    রাজনীতি

    ‘আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    'আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই'

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই।

    রোববার (২৭ জুলাই) রাতে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি, সব নাগরিকের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ও মর্যাদা পাবে। সবাই সমান হিসেবে বিবেচিত হবে।

    তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি- যেখানে সংখ্যালঘু বিভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই সমান হবো। যে বাংলাদেশে আমাদের আর মন্দির পাহারা দেওয়ার মত ঘটনা আসবে না। সব ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে প্রার্থনা করতে পারবে। আমরা প্রত্যকটি ধর্মীয় এবং জাতীয় যে সংস্কৃতি রয়েছে, সেটার পক্ষে কথা বলছি।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায় বিচার ও মর্যাদা আমরা নিশ্চিত করতে পারিনি। কিন্ত তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটা নতুন বাংলাদেশের আকাঙ্খা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।

    তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয় সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন।

    এই এনসিপি নেতা বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি বর্ণ, সবার সঙ্গে থাকব। ন্যায় বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।

    এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    'আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয় এমন বাংলাদেশ গড়তে চাই'
    পূর্ববর্তী খবরস্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
    পরবর্তী খবর সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিয়ম

    আরো সংবাদ পড়ুন

    আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল সুইজারল্যান্ড

    ২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়

    তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন

    শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    July 3, 2026

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    July 3, 2026

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    July 3, 2026

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    July 3, 2026

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.