Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 11:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » বাংলাদেশে আর ভয়ের সংস্কৃতি আনতে দেবো না: ডা. শফিকুর রহমান
    রাজনীতি

    বাংলাদেশে আর ভয়ের সংস্কৃতি আনতে দেবো না: ডা. শফিকুর রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশে আর ভয়ের সংস্কৃতি আনতে দেবো না: ডা. শফিকুর রহমান

    দেশে কেউ আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

    ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি আবারও ফিরে আসুক এটা কেউ চায় না, আমরাও চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হোন না কেন, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। আমরা আর ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আনতে দেবো না। আজকের মহান দিনে আল্লাহ তা’আলা আমাদের বৈষম্যমুক্ত, সৌহার্দ্যের, মানবিক ও ইনসাফভিক্তিক বাংলাদেশ গড়ার জন্য আরেকবার অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুক।

    সংসদের বিরোধী দলীয় এই নেতা বলেন, বিভিন্ন কারণে এবার মানুষের ঈদযাত্রায় অনেক বেশি দুর্ভোগ হয়েছে। আশা করি, ভবিষ্যতে আর এমন দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা হবে না। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

    সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, কুরআন এবং রমজানের শিক্ষা নিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশকে গড়ব, ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ের ভিত্তির ওপর যাতে একটা সমাজ আমরা দাঁড় করাতে পারি। তখন কোনো মানুষ অন্য কোনো মানুষকে ভয় করবে না। মানুষ মানুষকে ভালোবাসবে, সম্মান করবে।

    বিশ্বে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, খুশি হতাম যদি বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধের দাবানল না জ্বলত। অনেক দেশ আমাদের বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশ, তারা ক্ষতবিক্ষত। আমরা যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করছি, তখন তারা তাদের জীবন-সম্মান ও সম্পদ-অস্তিত্ব নিয়ে শঙ্কিত। যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই যুদ্ধে যারা ন্যায়ের পক্ষে আছে আল্লাহ যেন তাদের সহায়তা করেন এবং বিজয়ী করেন।

    কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সকালে আমরা বিদেশি কূটনীতিকবৃন্দের সঙ্গে মিলিত হয়েছি। আমরা তাদের মাধ্যমে বিশ্বে একটি বার্তা দিতে চেয়েছি যে, আমরা একটি সৌহার্দ্যের, ভ্রাতৃত্বের এবং বন্ধুত্বপূর্ণ বিশ্ব চাই। যে বিশ্বে হিংসা-হানাহানি থাকবে না, যুদ্ধ-বিগ্রহ, ভয় আর মানুষের জীবন নিয়ে কেউ খেলায় মেতে উঠবে না, আগুনের গোলা আর উড়বে না, আমরা তেমন একটি বিশ্ব দেখতে চাই।

    বাংলাদেশে আর ভয়ের সংস্কৃতি আনতে দেবো না: ডা. শফিকুর রহমান
    পূর্ববর্তী খবরশোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে প্রায় ছয় লাখ মুসল্লির সমাগম
    পরবর্তী খবর ঈদের দিন বুবলীর আবেগঘন পোস্ট

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

    শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    November 11, 2026

    বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

    November 11, 2026

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    November 11, 2026

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    November 11, 2026

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.