1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
বিপুল টাকা সহ আটক জেলা আমির যা বলছে জামায়াত
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

বিপুল টাকা সহ আটক জেলা আমির, যা বলছে জামায়াত

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
বিপুল টাকা সহ আটক জেলা আমির, যা বলছে জামায়াত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আটক বেলাল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া। তার বাবার নাম দবিরুল ইসলাম। আটক জামায়াত নেতা জেলার সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছে, তার ল্যাগেজে পঞ্চাশ লাখের বেশি প্রায় ৬০ লাখ টাকা রয়েছে। এসব টাকা তিনি ব্যবসার কাজের জন্য নিয়ে যাচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কিসের ব্যবসা করেন? তখন বেলাল উদ্দিন জানিয়েছেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত।

আটক জামায়াত নেতার এসব বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে ভোটের মাঠে এসব কালো টাকা ছড়ানো হচ্ছিলো কি-না তাও যাচাই-বাছাই চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.