Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 05:42: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
    আন্তর্জাতিক

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মধ্যস্থতার চেষ্টা জোরদারের অংশ হিসেবে তার এই সফর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    ইরানের সামুদ্রিক প্রতিবেশী দেশ কাতার যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। তবে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে দোহা। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রেও সরাসরি ভূমিকা রেখেছিল দেশটি। সেই যুদ্ধবিরতির ফলে সাময়িকভাবে বন্ধ হয়েছিল সংঘাত।

    তবে যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুই পক্ষের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় বিরোধের বিষয় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান।

    সম্প্রতি ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই এই সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী।

    ইরান ও ওমানের মধ্যবর্তী সরু এই জলপথ নিয়ে মতপার্থক্যের কারণে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আংশিকভাবে ভেঙে যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বে সরবরাহ হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

    জাহাজ চলাচল পর্যবেক্ষণের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সোমবার প্রণালিটি দিয়ে প্রতিদিন মাত্র ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। এটি গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। যুদ্ধের আগে প্রতিদিন এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল।

    যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দেশটির হাতে এখন পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। এসব অস্ত্র দিয়ে উপসাগরীয় যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেসব দেশে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের। পাশাপাশি হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা ইরানের আছে।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, তেহরান সফরে কাতারের প্রধানমন্ত্রী তার দেশের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখাসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং তা ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন কাতারের প্রধানমন্ত্রী। একই সঙ্গে উত্তেজনা কমিয়ে আলোচনার অনুকূল পরিবেশ তৈরির উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান
    পরবর্তী খবর রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    আরো সংবাদ পড়ুন

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

    August 27, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 27, 2026

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.