Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 6 November 2026, 04:27: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’
    আন্তর্জাতিক

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইয়েমেনে সেনা অভিযান

    ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সামরিক অভিযান ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। সেই অভিযানের আওতায় মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৪০ জন হুথি যোদ্ধা ও কমান্ডার ‘নিষ্ক্রিয়’ (নিহত বা আহত) হয়েছেন।

    গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল নুজাইলি। এক্সবার্তায় তিনি বলেছেন, ২৪ ঘণ্টায় হুথি বিদ্রোহী এবং তাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১ হাজার ২৯৮টি আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী। সেসব আঘাতেই নিহত হয়েছেন এই হুথি যোদ্ধা ও কমান্ডাররা।

    যুদ্ধবিমান, ড্রোন ও কামান ব্যবহারের মাধ্যমে হুথি যোদ্ধা ও কমান্ডারদের ‘নিষ্ক্রিয়’ করার পাশপাশি তাদের অবস্থান ও জমায়েত কেন্দ্র, শক্তিশালীকরণ ইউনিট, সামরিক যান এবং একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ অভিযানে হুতিদের ১৩২টি সামরিক যান, সাঁজোয়া যান এবং ভারী অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এক্সবার্তায় লিখেছেন কর্নেল নুজাইলি।

    স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সহায়তায় সরকারি বাহিনী তাইজ প্রদেশের সানামাত এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে উল্লেখ করে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, “সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হুতিদের গতিবিধি ও নতুন করে আসা শক্তিকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। পাশাপাশি বেশ কয়েকটি ফ্রন্টে হুতিদের অনুপ্রবেশের চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়েছে, আর অন্যান্য এলাকায় লড়াই এখনো চলছে।”

    “আল-জউফ প্রদেশে সামরিক প্রকৌশল ইউনিটগুলো পুনরুদ্ধার করা এলাকাগুলো থেকে স্থলমাইন ও পেতে রাখা বিস্ফোরক (বুবি ট্র্যাপ) অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে এলাকাগুলোকে নিরাপদ করা যায় এবং মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়।”

    মুখপাত্র আরও জানান, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ফ্রন্টেও সংঘাত অব্যাহত রয়েছে; সেখানে সরকারি বাহিনী হুতিদের বিভিন্ন অবস্থান, যানবাহন ও গোলাবর্ষণের কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, সরকারি বাহিনী তাদের অভিযান পরিচালনার সময় বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষার বিষয়েও সতর্কতা অবলম্বন করছে।

    ২০১৪ সালে ইয়েমেনের উত্তরাঞ্চল এবং রাজধানী সানা দখল করে হুথি বাহিনী। পরের বছর থেকে সৌদি আরবের সহযোগিতায় দখলকৃত অঞ্চল উদ্ধারে তৎপর হয়ে ওঠে ইয়েমেনি সেনাবাহিনী। তারপর দীর্ঘদিন ধীর লয়ে এগিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরাকর প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের অধীন সেনাবাহিনী।

    তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর হুথি-ইয়েমেনি সেনাবাহিনীর সংঘাতও নতুন করে উসকে ওঠে। তার ধারাবাহিকতাতেই গত ৫ অক্টোবর থেকে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’
    পূর্ববর্তী খবরবিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
    পরবর্তী খবর ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    November 6, 2026

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    November 6, 2026

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    November 6, 2026

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    November 6, 2026

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.