Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 02:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » আইসিসিকে দেওয়া বিসিবির নতুন চিঠিতে যা আছে
    খেলাধুলা

    আইসিসিকে দেওয়া বিসিবির নতুন চিঠিতে যা আছে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আইসিসিকে দেওয়া বিসিবির নতুন চিঠিতে যা আছে

    ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নতুন করে বিস্তারিত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার(৮ জানুয়ারি) বিকেল চারটার দিকে ই–মেইলের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে দেশের একটি সংবাদমাধ্যম।

    চিঠিতে বিসিবি ব্যাখ্যা করেছে কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না তারা। নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্স সংযুক্ত করা হয়েছে। তবে এই চিঠির তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি আইসিসি। জানা গেছে, আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির অবস্থান জানতে পারবে বিসিবি।

    এর আগে, গত রোববার প্রথমবারের মতো আইসিসিকে ই–মেইল করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা জানায় বিসিবি। সেই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর একটি নির্দেশনা। বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়।

    উল্লেখ্য, গত ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। কিন্তু পরবর্তীতে বিসিসিআইয়ের নির্দেশনার পর ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। বিসিবি এই ঘটনাকে নিরাপত্তা ও পরিবেশগত অনিশ্চয়তার একটি বড় উদাহরণ হিসেবে চিঠিতে উল্লেখ করেছে।

    এদিকে, বিষয়টি নিয়ে আইসিসি মঙ্গলবার বিসিবিকে একটি পাল্টা ই–মেইল পাঠিয়ে নিরাপত্তা–সংক্রান্ত শঙ্কাগুলোর বিস্তারিত ব্যাখ্যা চায়। সেই চিঠির জবাব হিসেবেই বৃহস্পতিবার নতুন করে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিবি।

    এখন সব পক্ষের দৃষ্টি ১০ জানুয়ারির দিকে। আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপ আয়োজন এবং তাতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পরবর্তী পথচিত্র।

    আইসিসিকে দেওয়া বিসিবির নতুন চিঠিতে যা আছে
    পূর্ববর্তী খবরপ্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
    পরবর্তী খবর জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই: গভর্নর

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.