Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 26 June 2026, 12:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » গার্সিয়ার হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের
    খেলাধুলা

    গার্সিয়ার হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইনজুরির কারণে দলের বাইরে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। আর এতে মাঠে আক্রমণের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তা বেড়েছিলো রিয়াল ভক্তদের। তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়েছেন দলের তরুণ তারকা গঞ্জালো গার্সিয়া। স্প্যানিশ এ তরুণের হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

    রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ এ জয়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল পায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ফাউলের শিকার হলে ফ্রি কিক নেন রদ্রিগো। সেই শটেই হেড দিয়ে দলকে এগিয়ে নেন গঞ্জালো গার্সিয়া। রিয়ালের জার্সিতে এদিনই প্রথম গোল করলেন গার্সিয়া, আর যার শুরু হলো হ্যাটট্রিক দিয়েই। প্রথম হাফে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় জাবি আলোনসোর শিষ্যদের।

    তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। ফেদেরিকো ভালভের্দের ক্রস ডি-বক্সের সামনে বুক দিয়ে নামিয়ে, ডান পায়ের দারুণ শটে গোলটি করেন ২১ বছর বয়সী এই তারকা। ৫৬তম মিনিটে দলের তৃতীয় গোল করেন অ্যাসেন্সিও। রিয়ালের জার্সিতে এটি তারও প্রথম গোল।

    এরপর ৬৬তম মিনিটে একটি গোল শোধ করে বেতিস। যদিও এরপর আর লড়াই জমাতে পারেনি তারা। কারণ ৮২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেলেন গঞ্জালো গার্সিয়া। আর ৮৮তম মিনিটে গার্সিয়ার বদলি নেমে বেতিসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্রান গার্সিয়া। এ জয়ে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ৪৯।

     

    পূর্ববর্তী খবরবর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক: সিইসি
    পরবর্তী খবর ভেনেজুয়েলা কথা না শুনলে আবার হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

    ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল

    হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

    ৭৮ মিনিটে হাইতির বিপক্ষে ৩-২ এগিয়ে মরক্কো

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    June 26, 2026

    ঢাকায় বৃষ্টির আভাস, তবে গরম থাকবে আগের মতোই

    June 26, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

    June 26, 2026

    হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

    June 26, 2026

    শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

    June 26, 2026

    চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

    June 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.