কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে লড়েছে কলম্বিয়া–সুইজারল্যান্ড। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় ছিল কলম্বিয়া–সুইজাল্যান্ড ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু গোল পায়নি কোনো দলই। এর পর অতিরিক্ত ৩০ মিনিট এ গোল না হওয়ায় সরাসরি ট্রাইবেকারে যায় ম্যাচ
পেনাল্টি শুটআউট আসলে অনেকটাই ভাগ্যের খেলা। সেখানে যেমন ছিল কয়েকটি হতাশাজনক শট, তেমনি ছিল দুর্দান্ত আত্মবিশ্বাসে নেওয়া কিছু পেনাল্টিও।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টিটি নিয়েছেন রুবেন ভার্গাস। দারুণ ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালের কোণায়। সেই গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেল সুইজারল্যান্ড। আগামী ১২ জুলাই রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।

