Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 8 November 2026, 04:42: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » দর্শকদের জন্য কঠোর নির্দেশনা, বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা
    খেলাধুলা

    দর্শকদের জন্য কঠোর নির্দেশনা, বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দর্শকদের জন্য কঠোর নির্দেশনা, বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা

    ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলোতে ভুভুজেলা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আসন্ন বিশ্বকাপের ২৩তম আসরের জন্য প্রণীত স্টেডিয়ামের আচরণবিধিতে প্লাস্টিকের তৈরি এই জনপ্রিয় বাঁশি নিষিদ্ধ করেছে ফিফা। ভুভুজেলা মূলত দক্ষিণ আফ্রিকার ফুটবল সংস্কৃতির একটি অতি পরিচিত অনুষঙ্গ। লম্বা আকৃতির প্লাস্টিকের খোলস দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের সময় বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। তবে এর মাত্রাতিরিক্ত শব্দের কারণে দীর্ঘদিন ধরেই এটি বেশ সমালোচিত। খবর রয়টার্সের।

    ফিফার নতুন আচরণবিধি অনুযায়ী, ভুভুজেলার পাশাপাশি বাঁশি, এয়ার হর্ন এবং অতিরিক্ত উচ্চ শব্দ তৈরি করতে সক্ষম অন্যান্য যন্ত্রও বিশ্বকাপের সবকটি অর্থাৎ ১৬টি ভেন্যুতেই নিষিদ্ধ থাকবে। এছাড়া লেজার বিম, লেজার পয়েন্টার কিংবা এ ধরনের আলোক রশ্মি নির্গত করে এমন যন্ত্র বহন করাও পুরোপুরি নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

    নিষিদ্ধ সামগ্রীর তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, শরীরে আঁকা রং বা অস্থায়ী শরীরচিত্র পোশাক হিসেবে গণ্য হবে না। একই সঙ্গে মাঠে দৌড়ে প্রবেশ করা, প্রকাশ্যে পোশাক খুলে ফেলা কিংবা শরীরের গোপন অঙ্গ প্রদর্শনের মতো আচরণও নিষিদ্ধ।

    এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দর্শকদের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয়া হতে পারে অথবা স্টেডিয়াম থেকে বের করে দেয়া হতে পারে বলে জানিয়েছে ফিফা।

    ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরের উদ্বোধনী ম্যাচে ১১ জুন মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

    দর্শকদের জন্য কঠোর নির্দেশনা বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা
    পূর্ববর্তী খবরদ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
    পরবর্তী খবর সাহারা মরুভূমিতে বিকল যাত্রীবাহী ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    ‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    November 8, 2026

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    November 8, 2026

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    November 8, 2026

    জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

    November 8, 2026

    জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

    November 8, 2026

    চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

    November 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.