Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 12:23: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক
    খেলাধুলা

    প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

    বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

    এর আগেই বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নিয়েছিলেন মুশফিক। এবার সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে গড়লেন আরও একটি অনন্য কীর্তি। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করতে থাকেন তিনি। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে ৯০ রানে অপরাজিত থেকেই স্পর্শ করেন ১৬ হাজার রানের মাইলফলক।

    বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের মোট রান ১৬ হাজার ১১। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি করেছেন ২২টি সেঞ্চুরি ও ৮৫টি হাফসেঞ্চুরি। প্রায় ৩৫ গড়ে ৪৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার।

    বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে তার সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান। তামিমের ক্যারিয়ারে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি। এছাড়া সাকিব আল হাসান করেছেন ১৪ হাজার ৭৩০ রান, মাহমুদউল্লাহর সংগ্রহ ১১ হাজার ৪৭ রান এবং লিটন কুমার দাস করেছেন ৮ হাজার ৮৪১ রান। উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

    প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক
    পূর্ববর্তী খবরপুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

    আরো সংবাদ পড়ুন

    অবিশ্বাস্য! টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো

    জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

    ব্রাজিলের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে জাপান

    ব্রাজিলের জালে জাপানের গোল

    প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

    June 30, 2026

    আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

    June 30, 2026

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    June 30, 2026

    নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

    June 30, 2026

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.