Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 14 September 2026, 01:11: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » বাংলাদেশের ভারতে না খেলার প্রস্তাবে ইতিবাচক আইসিসি
    খেলাধুলা

    বাংলাদেশের ভারতে না খেলার প্রস্তাবে ইতিবাচক আইসিসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশের ভারতে না খেলার প্রস্তাবে ইতিবাচক আইসিসি

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিসিবি। বাংলাদেশের আবেদনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

    ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিজবাজ বলছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আইসিসি। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠিানিক আলোচনা হয়নি। তবে এক-দুই দিনের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত।

    বর্তমান সূচি অনুযায়ী, লিগ পর্বের চারটি ম্যাচ খেলার জন্য ভারতের যাওয়ার কথা ছিল বাংলাদেশের। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতায় ও একটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

    রোববার ঢাকায় জরুরি বৈঠকের পর বিবৃতি দেয় বিসিবি। সেখানে বলা হয়, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’

    ‘‘পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।’

    ‘‘এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।’

    ‘‘পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।’’

    সম্প্রতি ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে দেশটির বোর্ড। কিন্তু এ বিষয়ে কোনো গঠনমূলক ব্যাখ্যা দেওয়া হয়নি। এরপর থেকেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    আসন্ন বিশ্বকাপে ইডেন গার্ডেনসে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর পরে ইতালি ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে লিটন কুমার দাসদের।

    বাংলাদেশের ভারতে না খেলার প্রস্তাবে ইতিবাচক আইসিসি
    পূর্ববর্তী খবরদু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
    পরবর্তী খবর ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

    September 13, 2026

    ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১

    September 13, 2026

    স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

    September 13, 2026

    প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

    September 13, 2026

    প্রযুক্তি ও গবেষকদের সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

    September 13, 2026

    আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

    September 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.