Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 05:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » বিশ্বকাপের আগে মেক্সিকোতে পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য স্থাপন
    আন্তর্জাতিক

    বিশ্বকাপের আগে মেক্সিকোতে পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য স্থাপন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্বকাপের আগে মেক্সিকোতে পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য স্থাপন

    আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জালিস্কো স্টেডিয়ামের সামনে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি বিশাল ভাস্কর্য স্থাপন করেছে মেক্সিকো। মূলত, ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মেক্সিকোর গুয়াদালাহারা শহরে অবস্থিত স্টেডিয়ামটির সামনে পেলের ভাস্কর্য উন্মোচন করা হয়।

    মেক্সিকোর জালিস্কো স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭০ আসরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে ব্রাজিল সেখানে প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ খেলে। পরে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপা উৎসব করে পেলের দল।

    জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বলেন, এখানে খেলেছেন এবং দুর্দান্ত একটি গোল করেছেন– এমন একজন মহান খেলোয়াড়ের এই বিশাল ভাস্কর্য জালিস্কোর মানুষ এবং সব দর্শনার্থীর জন্য দারুণ এক উপহার। পেলে গুয়াদালাহারাকে ভালোবাসতেন, আর ব্রাজিল জাতীয় দলও এই শহরের প্রেমে পড়েছিল, কারণ ১৯৭০ সালে মেক্সিকোর দর্শকরা তাদের সর্বোচ্চ সমর্থন দেখায়।

    পেলের ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে জালিস্কো স্টেডিয়ামের বাইরে ‘প্লাজা ব্রাজিল’ নামের একটি উন্মুক্ত চত্বরে, যার উচ্চতা ৩১ ফুট বা ৯ দশমিক ৫ মিটার। লেমুসের প্রত্যাশা– ‘জালিস্কো স্টেডিয়ামে আসা ব্যক্তিরা এখানে থেমে ছবি তুলবেন।

    বিশেষ করে এটি যেহেতু পেলের মতো একজন ফুটবল তারকার ভাস্কর্য, তাই এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শনে পরিণত হবে। বিশ্বকাপের জন্য এটি একটি অসাধারণ উপহার।
    যদিও এবার বিশ্বকাপের কোনো ম্যাচ রাখা হয়নি জালিস্কো স্টেডিয়ামে। এমনকি ব্রাজিলের কোনো ম্যাচও হবে না মেক্সিকোয়। তবে গুয়াদালাহারা স্টেডিয়াম বিশ্বকাপের চারটি প্রথম রাউন্ডের ম্যাচ আয়োজন করবে।

    ১২ জুন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র, ১৮ জুন স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ২৩ জুন কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো এবং ২৬ জুন উরুগুয়ে বনাম স্পেন ম্যাচ অনুষ্ঠিত হবে।

    বিশ্বকাপের আগে মেক্সিকোতে পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য স্থাপন
    পূর্ববর্তী খবর২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল
    পরবর্তী খবর খাল পুনঃখনন-নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ৭৮ মিনিটে হাইতির বিপক্ষে ৩-২ এগিয়ে মরক্কো

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    মরক্কোর বিপক্ষে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে গেল হাইতি

    ভিনিসিয়ুসের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    হাইতির বিপক্ষে গোল করে সমতায় ফিরল মরক্কো

    মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭৮ মিনিটে হাইতির বিপক্ষে ৩-২ এগিয়ে মরক্কো

    June 25, 2026

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    June 25, 2026

    মরক্কোর বিপক্ষে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে গেল হাইতি

    June 25, 2026

    ভিনিসিয়ুসের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    June 25, 2026

    হাইতির বিপক্ষে গোল করে সমতায় ফিরল মরক্কো

    June 25, 2026

    মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.