Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 7 October 2026, 01:43: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা
    খেলাধুলা

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    একাদশে মেসি- লাওতারো মার্টিনেজ না থাকলেও জয় পেতে অসুবিধা হয়নি আর্জেন্টিনার। বিশ্বকাপের টিকিট আগে নিশ্চিত হওয়াতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বেঞ্চের শক্তি-সামর্থ্য যাচাইয়ের সুযোগ কাজে লাগিয়েছে। সেই পরীক্ষায় সফলও হয়েছেন তিনি। চিলিকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে স্কালোনির শিষ্যরা।

    সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ সাজানো হয় আলভারেজ, নিকো পাজ, আলমাদা, সিমিওনের মতো তরুণদের নিয়ে। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে উভয় দল । প্রথমার্ধে দারুণ শুরু করেছিল চিলি। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। তবে অ্যালেক্সিস সানচেজের নেওয়া শক্তিশালী শটটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এর পরপরই ষষ্ঠ মিনিটে পাল্টা আক্রমণে ওঠে আর্জেন্টিনা। জুলিয়ান সিমিওনের বাড়ানো পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন রদ্রিগো ডি পল, কিন্তু তার শট চলে যায় বারের উপর দিয়ে।

    ম্যাচের ১৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার পাস ধরে অ্যাথলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ঢুকে পড়েন চিলির ডি-বক্সে। চিলির গোলরক্ষক ব্রায়ান কোর্তেস গোলবার ছেড়ে বেরিয়ে আসলে চিপ করে বল জালে জড়িয়ে দেন আলভারেজ। প্রথমার্ধের শেষদিকে আরও একটি গোলের সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। ৪৩ মিনিটে নেওয়া নিকো পাজের নিচু শটটি সহজেই ঠেকিয়ে দেন কোর্তেস।

    দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ স্কালোনি। ম্যাচের ৫৭ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি, যিনি নিকো পাজের বদলি হিসেবে খেলার সুযোগ পান। এছাড়া ৮৪ মিনিটে অভিষেক হয় ১৭ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর, যিনি ইতোমধ্যেই আর্জেন্টিনার ফুটবল মহলে বিস্ময়বালক হিসেবে পরিচিতি পেয়েছেন।

    বিরতির পরে দুই দল একাধিক সুযোগ পেয়েছিল কিন্ত কোন দল আর গোলের দেখা না পেলে ১-০ স্কোরলাইনেই আর্জেন্টিনার বিজয় নিশ্চিত হয়। এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষেই রইল লিওনেল মেসিরা।

    আর্জেন্টিনা মেসি মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা
    পূর্ববর্তী খবরগাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার
    পরবর্তী খবর কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    আরো সংবাদ পড়ুন

    গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

    বুরকিনা ফাসোকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

    ডি ব্রুইনার জোড়া গোলের ঝলকে তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম

    ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

    মেসি ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়ানো ফুটবলার: ইয়ামাল

    আবারও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

    October 7, 2026

    ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

    October 7, 2026

    এডেন বিমানবন্দরে হুথিদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

    October 7, 2026

    তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

    October 7, 2026

    পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ

    October 7, 2026

    গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

    October 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.