Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 04:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ‘রান্না করলে মনটা ভালো হয়ে যায়’
    খেলাধুলা

    ‘রান্না করলে মনটা ভালো হয়ে যায়’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘রান্না করলে মনটা ভালো হয়ে যায়’

    একসময় উপস্থাপনার মঞ্চে নিয়মিত দ্যুতি ছড়ালেও জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এখন অভিনয়েই বেশি মনোযোগী হতে চান। তার মতে, উপস্থাপনা অনেক করা হলেও অভিনয়ের ‘মনের বাসনা’ এখনো অনেকাংশে অপূর্ণ রয়ে গেছে। সম্প্রতি দৈনিক কালবেলার সঙ্গে আলাপকালে তিনি তার বর্তমান ব্যস্ততা, ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্র আইকন সালমান শাহকে নিয়ে কথা বলেন।

    বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘ব্যস্ততা তো টুকটাক কিছু কাজ চলছে। ফিল্ম নিয়ে ব্যস্ততা থাকলে আরও বেশি ভালো লাগত। কিন্তু টুকটাক কিছু কাজ চলছে আর আমার সংসার তো আছে। আশা করি খুব তাড়াতাড়ি (বড় কাজ) হবে।’

    সিনেমায় ফেরা নিয়ে এই ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘সিনেমায় কবে দেখতে পাবেন, আমি এখনো জানি না। আমি চাই খুব তাড়াতাড়ি দেখা হোক। সময় হলে জানা যাবে।’

    একসময় উপস্থাপনায় নিয়মিত ছিলেন নাবিলা। তবে অভিনয়ে মনোযোগ দিতে গিয়ে তা থেকে কিছুটা সরে এসেছেন। দুটো মাধ্যমের মধ্যে তুলনা করে তিনি বলেন, ‘এনজয় আসলে দুটোই করি। কিন্তু উপস্থাপন আমি এত করেছি যে অভিনয় করার খোরাকটা, মনের বাসনাটা এখনো অনেকখানি রয়ে গেছে। তো সেটা বেশি বেশি করতে চাই।’

    ক্যামেরার সামনের চাকচিক্যময় জীবনের বাইরে ব্যক্তি নাবিলা কেমন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি খুবই সাধারণ একজন মানুষ। নাবিলা বলেন, ‘নাবিলা খুবই সাধারণ মানুষ। খুবই সিম্পল জীবনযাপন করতে পছন্দ করে। যেহেতু অভিনয় করতে পছন্দ করে, মিডিয়াতে কাজ করতে পছন্দ করে, তাই মাঝে মাঝেই চাকচিক্যের মাঝে চলে আসে। কিন্তু ব্যক্তি নাবিলা বেশ সাধারণ।’

    আলাপচারিতায় নাবিলা তার পছন্দের একটি শখের কথাও জানান। তিনি রান্না করতে এবং অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসেন। এটিকে তিনি তার প্রধান ‘হবি’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমি আপ্যায়ন করতে খুবই ভালোবাসি। উইকেন্ড হলেই, বৃহস্পতি-শুক্রবার এলেই আমার রান্না করার একটা হিড়িক জাগে, যদি সেদিন কোনো কাজ না থাকে।’ রান্না তার মন ভালো করারও ওষুধ। অভিনেত্রী যোগ করেন, ‘ভালো লাগে। মন খারাপ হলে রান্না করলে মনটা ভালো হয়ে যায়।’

    কথাবার্তার একপর্যায়ে ক্ষণজন্মা তারকা সালমান শাহকে নিয়েও কথা বলেন নাবিলা। তিনি বলেন, ‘সালমান আমাদের সবচেয়ে পছন্দের। সালমান মানে আমাদের বাংলাদেশি সিনেমার আইকন। তার মৃত্যুটাই তো অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা চাই যে, যেটি ন্যায়বিচার, সেটি হোক, যা সত্য সেটা যাতে সামনে আসুক।’

    ‘রান্না করলে মনটা ভালো হয়ে যায়’
    পূর্ববর্তী খবরকক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, একই পরিবারের ৫ জন নিহত
    পরবর্তী খবর আমি বর্তমানে বাঁচতে পছন্দ করি: ভাবনা

    আরো সংবাদ পড়ুন

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল

    জর্ডানের বিপক্ষে ১-২ গোলে জিতল আলজেরিয়া

    আবারও গোল করে জয়ের পথে আলজেরিয়া

    ৬৯ মিনিটি গোল করে সমতায় ফিরল আলজেরিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

    June 24, 2026

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.