Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 02:48: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া কোচ
    খেলাধুলা

    শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া কোচ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া কোচ

    বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন অস্ট্রিয়ার কোচ রালফ র‍্যাংনিক। তার মতে, আর্জেন্টিনাকে শুধু লিওনেল মেসির দল হিসেবে দেখলে ভুল হবে। কারণ বর্তমান চ্যাম্পিয়নদের দলে দুর্বলতা খুঁজেই পাওয়া যায় না।

    ডালাসে গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে র‍্যাংনিক বলেন, “তাদের দুর্বলতা নিয়ে কি বলবো? আমরা কোনো দুর্বলতাই খুঁজে পাইনি।”

    ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ আর্জেন্টিনার খেলোয়াড়দের মান, গতি এবং বেঞ্চের গভীরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিটি পজিশনেই তাদের অসাধারণ খেলোয়াড় আছে। আমি আগেও বলেছি, আর্জেন্টিনা শুধু মেসি নয়।”

    ৩৮ বছর বয়সী মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করা আর্জেন্টাইন অধিনায়ক এখন আর মাত্র এক গোল দূরে এককভাবে শীর্ষে ওঠার।

    তবু র‍্যাংনিকের চোখে মূল চ্যালেঞ্জ একজন মেসি নন, পুরো আর্জেন্টিনা দলই। ৬৭ বছর বয়সী এই জার্মান কোচ বলেন, “আমাদের কৌশলগতভাবে নিখুঁত হতে হবে। একই সঙ্গে সাহসী ও শক্তিশালী মানসিকতা নিয়ে খেলতে হবে। হয়তো আমার অধীনে অস্ট্রিয়ার সেরা ম্যাচটাই খেলতে হবে আমাদের।”

    অবশ্য এত প্রশংসার পরও অঘটনের আশা ছাড়ছেন না তিনি। বলেন, “আগামীকাল (আজ) আমরা সব পূর্বাভাসের বিপক্ষে খেলব। হয়তো ড্র করতে পারি, হয়তো জিততেও পারি। ফুটবলে সবই সম্ভব। আমাদের লড়াই করার মানসিকতা আছে, সাহস আছে, আর আমরা ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে যেতে পারি।”

    জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দুই দলই। আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে, আর অস্ট্রিয়া ৩-১ গোলে হারিয়েছে জর্ডানকে। ফলে সোমবারের ম্যাচের জয়ী দল অনেকটাই নিশ্চিত করে ফেলবে নকআউট পর্বের টিকিট।

    আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া কোচ শুধু মেসি নয়
    পূর্ববর্তী খবরহরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প
    পরবর্তী খবর পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

    আরো সংবাদ পড়ুন

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    সেমিফাইনালের আগে যে বিদায়ী বার্তা দিলেন মেসি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 15, 2026

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    July 15, 2026

    গ্লোবাল লিডারশিপ সামিটে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তরুণ ফাহিম

    July 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.