Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 26 June 2026, 12:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো
    খেলাধুলা

    ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

    দেশের সমর্থকদের সামনে আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন) জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল স্বাগতিক মরক্কো। গতকাল (শুক্রবার) কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। আরেক ম্যাচে মালিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে সেনেগাল।

    রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার ভক্তদের সামনে উজ্জীবিত পারফরম্যান্স করেছে মরক্কো। আফকনে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। ইসমাইল সাইবারি দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করেন।

    মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করলেন দিয়াজ। শেষ ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি।

    আজ (শনিবার) আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচ বিজয়ীর বিপক্ষে সেমিফাইনাল খেলবে মরক্কো। ঐতিহাসিক জয়ের পর তাদের কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেছেন, ‘এক সময়ে একটা করে ম্যাচ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এখনো আমরা কিছুই করিনি।’ ২২ বছর পর সেমিফাইনালে উঠে সতর্ক মরক্কো, কোচ বললেন, ‘২২ বছর ধরে মরক্কানরা আফকনে তাদের দলকে দেখেনি। এটা তাদের প্রাপ্য কিন্তু আমাদের পা মাটিতে রাখতে হবে, এমনকি আরও ঐতিহাসিক বানাতে হবে এই অর্জনকে।’

    আফ্রিকার শীর্ষ র‌্যাংকিংধারী দল মরক্কো, ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছে তারা। নিজ ভক্তদের সামনে ট্রফি জেতারও একটা অদৃশ্য চাপ আছে। তারা চাপ সামলাতে পারবে কি না সেটা নিয়ে সংশয় থাকলেও তারা কিন্তু তাদের উদ্দেশ্য পূরণের পথেই হাঁটছে। ২০০৪ সালের ফাইনালে তিউনিসিয়ার কাছে হারের পর প্রথমবার সেমিফাইনালে তারা। শেষবার আয়োজক হিসেবে আফকনে তারা ১৯৮৮ সালের সেমিফাইনালে হেরেছিল ক্যামেরুনের কাছে। কিন্তু এবার সেই ফলের পুনরাবৃত্তি হওয়ার কোনো আভাস দেখা যায়নি।

    ২৬ মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে আয়ুব এল কাবির হেডে বল যায় কাছের পোস্টে। দিয়াজ সহজেই জালে বল ঠেলে দেন। তারপর ৭৪তম মিনিটে সাইবারি স্কোর ২-০ করেন। আব্দে এজ্জালজুলির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পিএসভি আইন্দহোভেন মিডফিল্ডার ব্যাকপোস্ট থেকে জালে জড়ান। এখন বুধবারের সেমিফাইনালে খেলার অপেক্ষায় তারা।

    মরক্কোর পর বিশ্ব র‌্যাংকিংয়ে দ্বিতীয় সেরা আফ্রিকান দল সেনেগাল এই টুর্নামেন্টে মরক্কানদের জন্য বড় হুমকি। তারাও সেমিফাইনালে উঠে গেছে। ২০২২ সালের চ্যাম্পিয়নরা পশ্চিম আফ্রিকান ডার্বিতে ১০ জনের মালিকে ১-০ গোলে হারিয়েছে। একমাত্র গোল করেন এভারটন ফরোয়ার্ড ইলিমান এনদিয়ায়ে। টানা দ্বিতীয় নকআউট ম্যাচে ১০ জন নিয়ে খেলা মালি গোল শোধ দিতে পারেনি।

    চার আসরে তৃতীয় ফাইনালের হাতছানি সেনেগালের সামনে। লায়ন্স অব তেরাঙ্গা সেমিফাইনালে অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট কিংবা সাতবারের চ্যাম্পিয়ন মিশরের ম্যাচ জয়ীর জন্য।

    ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো
    পূর্ববর্তী খবরপ্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ
    পরবর্তী খবর শীতে যে খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

    আরো সংবাদ পড়ুন

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

    ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল

    হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

    ৭৮ মিনিটে হাইতির বিপক্ষে ৩-২ এগিয়ে মরক্কো

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

    June 25, 2026

    পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন

    June 25, 2026

    ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

    June 25, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    June 25, 2026

    বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

    June 25, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.