Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 02:50: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড
    খেলাধুলা

    ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

    আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার পেশাদার ক্রিকেট ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছেন। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পাঁচ বলের মধ্যে পাঁচটি উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
    ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে মুন্সটার রেডস দলের হয়ে খেলতে নেমে এমন কীর্তি গড়েন কার্টিস ক্যাম্ফার। পেশাদার পুরুষ ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম। অবশ্য এর আগে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল জিম্বাবুয়ে নারী দলের অলরাউন্ডার কেলিস নডলোভুর। ২০২৪ সালে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইগলস উইমেন-এর বিপক্ষে এই কৃতিত্ব দেখান তিনি।

    গতকাল (বৃহস্পতিবার) নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স করেন ২৬ বছর বয়সী ক্যাম্ফার। প্রথমে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান করে দলকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। পরে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন।

    নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স একসময় ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করছিল। তখনই ক্যাম্পার ১২তম ওভারের শেষ দুই বলে দুটি উইকেট ও ১৪তম ওভারের প্রথম তিন বলে আরও তিনটি উইকেট তুলে নেন। পাঁচ বলের ব্যবধানে পাঁচ উইকেট তুলে নিয়ে ক্যাম্ফার ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েন।

    পাঁচ উইকেট যেভাবে এলো

    ১২তম ওভারের পঞ্চম বল—জারেড উইলসন—বোল্ড (ইন-সুইংয়ে অফ স্টাম্প ভাঙে)
    ১২তম ওভারের শেষ বল—গ্রাহাম হিউম—এলবিডব্লিউ
    ১৪তম ওভারের প্রথম বল—অ্যান্ডি ম্যাকব্রিন—মিডউইকেটে ক্যাচ
    ১৪তম ওভারের দ্বিতীয় বল—রবি মিলার—উইকেটরক্ষকের হাতে ক্যাচ
    ১৪তম ওভারের তৃতীয় বল—জোশ উইলসন—বোল্ড

    ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্ফার বলেন, “ওভার পরিবর্তনের কারণে শুরুতে বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি শুধু সহজ রাখার চেষ্টা করেছিলাম। সৌভাগ্যবশত সব ঠিকঠাক হয়েছে।” মজা করেই বলেন, “আরেক ব্যাটার থাকলেও হয়তো ছয় বলে ছয় উইকেট নিতে পারতাম না। যেটা হয়েছে সেটাই বিশেষ।”

    ক্যাম্ফারের জন্যও এই পারফরম্যান্স গুরুত্বপূর্ণ, কারণ তিনি সম্প্রতি আঙুলের চোট থেকে ফিরেছেন। নিজের চোট কাটিয়ে ফেরার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “চোট পেলে আপনি একা হয়ে পড়েন, জিম আর পুনর্বাসনে সময়টা কঠিন। এখন দলে ফিরে আসতে পেরে, এমন পারফরম্যান্স দিতে পেরে ভালো লাগছে।”

    ৫ বলে ৫ উইকেট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড
    পূর্ববর্তী খবরকানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
    পরবর্তী খবর ‘মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট’

    আরো সংবাদ পড়ুন

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    ডারউইন টেস্ট: ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২৬ রানে থামল বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    August 27, 2026

    বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 27, 2026

    নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.