Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 04:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » আইসিসির মাসসেরা হলেন নাহিদ রানা
    খেলাধুলা

    আইসিসির মাসসেরা হলেন নাহিদ রানা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আইসিসির মাসসেরা হলেন নাহিদ রানা

    বাইশ গজে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন টাইগার পেস সেনসেশন নাহিদ রানা। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আগুন ঝড়িয়ে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ।

    আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ।

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নাহিদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ডানহাতি এই পেসার।

    পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।”

    সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। মিরপুরে সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ। পাওয়ারপ্লেতেই তুলে নেন ২ উইকেট। পরে আরও ৩ উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন ১৯৮ রানে।

    চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট নেন তিনি। নাহিদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে। ইকোনমি রেট ছিল ৪.৪৬। এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এপ্রিল ২০২৬-এর আইসিসি মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি।

    আইসিসির মাসসেরা হলেন নাহিদ রানা
    পূর্ববর্তী খবরগণপরিবহনে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান
    পরবর্তী খবর জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

    আরো সংবাদ পড়ুন

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    ডারউইন টেস্ট: ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২৬ রানে থামল বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: আইনমন্ত্রী

    August 26, 2026

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    August 26, 2026

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    August 26, 2026

    নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী

    August 26, 2026

    পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 26, 2026

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.