Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 10 July 2026, 09:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » আর্জেন্টিনার পতাকা কেনার সামর্থ্য নেই, ভালোবাসায় অভিনব কৌশল নিল শিশু 
    খুলনা

    আর্জেন্টিনার পতাকা কেনার সামর্থ্য নেই, ভালোবাসায় অভিনব কৌশল নিল শিশু 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আর্জেন্টিনার পতাকা কেনার সামর্থ্য নেই, ভালোবাসায় অভিনব কৌশল নিল শিশু 

    বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো দেশ। শহর থেকে গ্রাম—সবখানেই আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা পর্তুগালের পতাকা-জার্সিতে সয়লাব। প্রিয় দলের সমর্থনে যখন মেতেছে সবাই, ঠিক তখনই ঝিনাইদহে দেখা গেল এক ভিন্নধর্মী ও হৃদয়স্পর্শী চিত্র। পতাকা কেনার সামর্থ্য ছিল না, কিন্তু বুকে ছিল লিওনেল মেসির প্রতি অগাধ ভালোবাসা। আর সেই ভালোবাসার টানেই প্লাস্টিকের পরিত্যক্ত পলিথিন জোড়া দিয়ে আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকা বানিয়ে বাড়ির উঠোনে উড়িয়েছে ১১ বছর বয়সী শিশু আবির হোসেন।

    আবির ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের গ্রিল ফ্যাক্টরি শ্রমিক আলিউল ইসলামের ছেলে এবং উজির আলী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রতিবেশী কামরুজ্জামান লিটন জানান, বিশ্বকাপ শুরু হতেই আবিরের বন্ধু ও প্রতিবেশীরা যার যার মতো জার্সি আর পতাকা কিনে বাড়ি সাজাতে শুরু করে। কিন্তু নুন আনতে পান্তা ফুরানো সংসারে আবিরের বাবার পক্ষে ছেলের এই আবদার মেটানো সম্ভব ছিল না। তবে দমে যায়নি আবির। মনের তাগিদেই সে বাড়ির পাশে পড়ে থাকা পলিথিন কুড়িয়ে, সুতা দিয়ে সেলাই করে নিখুঁতভাবে তৈরি করে আর্জেন্টিনার একটি পতাকা। এরপর সেটি বাঁশের কঞ্চিতে বেঁধে ঘরের সামনে টাঙিয়ে দেয়।

    পলিথিনের তৈরি সেই পতাকার ছবি স্থানীয় এক ফুটবলপ্রেমীর মাধ্যমে পৌঁছায় ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ’র হোয়াটসঅ্যাপ গ্রুপে। পলিথিনের পতাকায় লুকিয়ে থাকা এই বিশাল আবেগ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্লাবের সদস্যরা।

    খবর পেয়ে আবিরের বাড়িতে ছুটে যান আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন শাহীনুর রহমান লিটন, জিকু হাসান, শাহজাহান নবীন ও সামিউল হক সামিসহ বেশ কয়েকজন সদস্য। তারা আবিরের বানানো পলিথিনের পতাকাটি সসম্মানে নামিয়ে তার হাতে তুলে দেন আর্জেন্টিনার অফিশিয়াল আসল জার্সি, একটি নতুন ফুটবল এবং একটি বড় পতাকা। হঠাৎ করে স্বপ্নের মতো এসব উপহার পেয়ে আনন্দের অতিশয্যে কেঁদে ফেলে শিশু আবির। তার সেই আনন্দ অশ্রু ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে।

    আবিরের বাবা আলিউল ইসলাম বলেন, “সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ছেলের জন্য জার্সি-পতাকা কেনা বিলাসিতা ছিল। শহরের ভাইয়েরা এসে যখন আমার ছেলের হাতে এগুলো তুলে দিল, ওর মুখের সেই হাসি আমি ভুলব না। খুশিতে ও সারারাত নতুন জার্সি পরে, ফুটবল বুকে নিয়ে ঘুমিয়েছে।”

    নতুন জার্সি গায়ে জড়িয়ে অশ্রুসিক্ত চোখে আবির জানায়: “আমি মেসির অনেক বড় ভক্ত। আব্বুর কাছে ১০ নম্বর জার্সি চেয়েছিলাম, কিন্তু টাকা ছিল না বলে আব্বু দিতে পারেনি। তাই পলিথিন দিয়েই পতাকা বানিয়েছিলাম। এখন নতুন জার্সি আর ফুটবল পেয়ে আমি অনেক খুশি। এবার আর্জেন্টিনা ও মেসিই বিশ্বকাপ জিতবে।”

    ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন সাংবাদিক শাহজাহান নবীন এবং শাহীনুর রহমান লিটন জানান, বর্তমান যুগে যখন শিশুরা মোবাইল গেমসে আসক্ত, তখন ফুটবলের প্রতি আবিরের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই বিরল। এই ছোট্ট শিশুর আবেগ ও ফুটবলপ্রেমকে সম্মান জানাতেই তারা সাধ্যমতো চেষ্টা করেছেন তার মুখে হাসি ফোটাতে। ডিজিটাল আসক্তির এই যুগে আবিরের মতো মাঠের ফুটবলকে ভালোবাসাই আগামী দিনের সুন্দর ভবিষ্যতের প্রতীক বলে মনে করছেন স্থানীয়রা।

    আর্জেন্টিনার পতাকা কেনার সামর্থ্য নেই ভালোবাসায় অভিনব কৌশল নিল শিশু
    পূর্ববর্তী খবরশিক্ষকদের জন্য হঠাৎ সরকারের কড়া সতর্কবার্তা
    পরবর্তী খবর হাইতির বিপক্ষে ৩-০ এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    আরো সংবাদ পড়ুন

    সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

    টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

    চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি ও খাদ্য সংকটে

    কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

    মরক্কোকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

    মরক্কোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী

    July 10, 2026

    মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন

    July 10, 2026

    খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

    July 10, 2026

    বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ তারেক রহমানের

    July 10, 2026

    তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    July 10, 2026

    শিগগিরই খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

    July 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.