Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 12 August 2026, 11:34: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর
    খেলাধুলা

    এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর

    দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও মডেল-ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার (১১ আগস্ট)পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে একান্ত ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। ঘনিষ্ঠ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও। বিবিসি

    রোনালদো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, দুটি হাত পরস্পরের ওপর রাখা। দুজনের হাতেই জ্বলজ্বল করছে বিয়ের আংটি। ছবির সঙ্গে পর্তুগিজ তারকা শুধু লিখেছেন, ‘C❤️G’। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৩০ মিনিটের মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

    বিয়ের খবর প্রকাশের আগ পর্যন্ত অনুষ্ঠানটি ছিল অনেকটাই গোপন। পরে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, রাজধানী লিসবনের কাছাকাছি পশ্চিম পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়। ব্রান্সউইক গ্রুপের এক ঘোষণাতেও অনুষ্ঠানের স্থান হিসেবে কাসকাইসের নাম উল্লেখ করা হয়েছে।

    রোনালদো ও জর্জিনার প্রেমের শুরু প্রায় এক দশক আগে। ২০১৬ সালে মাদ্রিদে একটি গুচি বুটিকে তাদের প্রথম দেখা। সেখানে তখন বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। আর রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। প্রথম সাক্ষাৎটা খুব বেশি আনুষ্ঠানিক ছিল না। তবে কয়েক দিন পর একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আবার দেখা হয় দুজনের। এবার কাজের ব্যস্ততার বাইরে তুলনামূলক স্বাভাবিক পরিবেশে কথা বলার সুযোগ পান তারা।

    এই সময়ে তাদের পরিবারও বড় হয়েছে। ২০১৭ সালের নভেম্বরে জর্জিনার কোলজুড়ে আসে কন্যাসন্তান আলানা মার্টিনা। এর কয়েক মাস আগে সারোগেসির মাধ্যমে রোনালদোর যমজ সন্তান মাতেও ও এভা মারিয়ার জন্ম হয়। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাশাপাশি যমজ সন্তানদেরও নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেন জর্জিনা। পরে তাদের পরিবারে আসে আরেক কন্যা বেলা এসমেরাল্ডা।

    সব মিলিয়ে পাঁচ সন্তানকে ঘিরে গড়ে উঠেছে রোনালদো-জর্জিনার পরিবার। ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। বিয়ের ব্যক্তিগত অনুষ্ঠানেও সন্তানদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।

    বিয়ের আগে গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন রোনালদো ও জর্জিনা। জর্জিনা তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বড় আংটির ছবি প্রকাশ করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই। সেই পোস্টের এক বছর পর একই তারিখে তাদের বিয়ের খবর সামনে এলো।

    ফুটবল মাঠে রোনালদোর ক্যারিয়ারও চলছে নিজের গতিতে। পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্লাব ক্যারিয়ারে খেলেছেন স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি।

    সম্প্রতি পর্তুগালের হয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপেও খেলেছেন রোনালদো। পুরুষদের বিশ্বকাপের মূলপর্বে ছয়বার খেলার রেকর্ডে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। তবে সর্বশেষ বিশ্বকাপের অভিজ্ঞতা রোনালদো কিংবা পর্তুগালের জন্য খুব একটা সুখকর ছিল না।

    মাঠের বাইরের জীবনে অবশ্য এবার বড় এক অধ্যায় শুরু হলো রোনালদোর। দীর্ঘদিনের প্রেম, একসঙ্গে পথচলা এবং সন্তানদের নিয়ে গড়ে ওঠা পরিবারকে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে যুক্ত করলেন তিনি ও জর্জিনা। আর সেই খবরও জানালেন নিজেদের মতো করেই আড়ম্বরের বদলে একটি ছোট্ট ছবি আর মাত্র তিনটি অক্ষর ও একটি হৃদয়ের প্রতীক দিয়ে ‘C❤️G’।

    এক দশকের প্রেমের পর পরিণয় জর্জিনাকে বিয়ে রোনালদোর
    পূর্ববর্তী খবরআজ পবিত্র আখেরি চাহার সোম্বা
    পরবর্তী খবর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

    আরো সংবাদ পড়ুন

    আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

    সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

    তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি: অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী

    ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে

    ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল

    August 12, 2026

    হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

    August 12, 2026

    এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর

    August 12, 2026

    আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

    August 12, 2026

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    August 11, 2026

    বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.