Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 03:24: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » কলম্বিয়ার সাথে ড্র: গ্রুপ রানার্সআপ পর্তুগাল
    খেলাধুলা

    কলম্বিয়ার সাথে ড্র: গ্রুপ রানার্সআপ পর্তুগাল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ২০২৬ ফিফা বিশ্বমঞ্চে গ্রুপ ‘কে’-এর শেষ রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে রানার্সআপ হিসেবে ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। রোববার (২৮ জুন) আর এই ড্রয়ের ফলেই ফুটবল বিশ্ব পেতে যাচ্ছে চলতি বিশ্বকাপের সবচেয়ে জমকালো ও হাইভোল্টেজ মহারণ। নকআউটের প্রথম ম্যাচেই পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে লুকা মদরিচের ক্রোয়েশিয়া।

    অন্যদিকে, পুরো ম্যাচে অতিমানবীয় ফুটবল খেলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে পরের রাউন্ডে পা রাখল ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে চমকপ্রদভাবে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে নকআউটের লাইফলাইন টিকিয়ে রেখেছে ডিআর কঙ্গো।

    পর্তুগাল ও কলম্বিয়ার এই ৯০ মিনিটের যুদ্ধ গোলশূন্য হলেও মাঠে ছড়াল চরম উত্তেজনা ও রোমাঞ্চ। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণে দুই দলই একে অপরকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। বিশেষ করে কলম্বিয়ার বিধ্বংসী আক্রমণের সামনে পর্তুগিজ ডিফেন্সকে আজ বেশ কয়েকবার কাঁপতে দেখা গেছে। পুরো ম্যাচে পর্তুগালের ১৩টি শটের বিপরীতে রেকর্ড ২৪টি শট নিয়েছিল কলম্বিয়া। ম্যাচের দ্বিতীয়াল্ধের একদম শেষ দিকে মাঠে তৈরি হয়েছিল এক চরম নাটকীয় মুহূর্ত, যখন দাভিনসন সানচেজ চমৎকার এক শটে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে জয় উদযাপনের উপলক্ষ এনে দিয়েছিলেন। তবে পর্তুগিজ সমর্থকদের স্বস্তি দিয়ে রেফারি অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করে দেন, যার ফলে নিশ্চিত হারের হাত থেকে বেঁচে যায় রবার্তো মার্তিনেজের দল।

    প্রথমার্ধের ডেডলক ভাঙতে ও মাঝমাঠের নিয়ন্ত্রণ ফিরে পেতে বিরতির পর পর্তুগিজ ডাগআউটে জোড়া পরিবর্তন এনেছিলেন কোচ। রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর পরিবর্তে মাঠে নামানো হয়েছিল দিয়োগো দালোত ও জোয়াও নেভেসকে। এই পরিবর্তনের পর পর্তুগাল আক্রমণে কিছুটা ধার বাড়ালেও কলম্বিয়ার জমাট ডিফেন্স ভাঙা সম্ভব হয়নি। গোলহীন এই ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের মুকুট হাতছাড়া হলেও রোনালদোদের মূল লক্ষ্য শেষ ৩২ নিশ্চিত হয়েছে। এখন ফুটবলপ্রেমীদের সব উন্মাদনা আছড়ে পড়ছে নকআউটের সেই মেগা ফিক্সচারের ওপর, যেখানে বিশ্বমঞ্চে শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের দুই সাবেক সতীর্থ সিআরসেভেন ও লুকা মদরিচ।

    পূর্ববর্তী খবর২গোল এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
    পরবর্তী খবর মাঠে নামলো মেসি

    আরো সংবাদ পড়ুন

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 27, 2026

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    August 27, 2026

    বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.