Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 10:47: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ডি ব্রুইনার জোড়া গোলের ঝলকে তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম
    খেলাধুলা

    ডি ব্রুইনার জোড়া গোলের ঝলকে তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ডি ব্রুইনার জোড়া গোলের ঝলকে তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম

    বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন কেভিন ডি ব্রুইনা। তুরস্কের বিপক্ষে বেলজিয়ামের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে নতুন করে আলো কেড়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। তার দুর্দান্ত পারফরম্যান্সে তুরস্ককে সহজেই হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে রেড ডেভিলরা।

    শুক্রবার (২ অক্টোবর) বেলজিয়ামের লিয়েজের মোরিস দুফ্রাসন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের খেলার নিয়ন্ত্রণ ছিল ডি ব্রুইনার হাতে। শুরু থেকেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। পাশাপাশি রেড ডেভিলদের আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করেন তিনি।

    ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। বক্সের প্রান্তে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জালের নিচের বাঁ কোণে বল পাঠান ডি ব্রুইনা। তার নিখুঁত ফিনিশিংয়ে অসহায় হয়ে পড়েন তুরস্কের গোলরক্ষক।

    গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেলজিয়ামের গোছানো রক্ষণ ভাঙতে পারেনি তুরস্ক। একাদশে আরদা গুলার ও বারিস আলপার ইলমাজের মতো খেলোয়াড়রা থাকলেও আক্রমণে কার্যকর কিছু করতে পারেনি সফরকারীরা।

    দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখেন ডি ব্রুইনা। ম্যাচের ৬০ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। গোলটি শুধু দলের ব্যবধানই বাড়ায়নি, ডি ব্রুইনার ক্যারিয়ারে যোগ করেছে একটি মাইলফলকও। এই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ালো ২০১-এ।

    বেলজিয়ামের হয়ে এ নিয়ে ৪০তম গোল করলেন ডি ব্রুইনা। বর্তমানে ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে খেলা এই মিডফিল্ডার জাতীয় দল ও ক্লাব— দুই পর্যায়েই নিজের প্রভাব ধরে রেখেছেন।

    ম্যাচের ৭৫ মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু। বদলি হিসেবে মাঠে নেমে ডান প্রান্ত থেকে আসা ক্রস নিখুঁতভাবে কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন তিনি।

    শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। অন্যদিকে টানা তৃতীয় হারে গ্রুপে এখনো কোনো পয়েন্ট পায়নি তুরস্ক। ফলে নেশনস লিগের শীর্ষ স্তরে টিকে থাকার লড়াই তাদের জন্য আরও কঠিন হয়ে উঠেছে।

    এই জয়ে বেলজিয়ামের পয়েন্ট দাঁড়িয়েছে ৬, গ্রুপ ‘এ’-তে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ইতালির পয়েন্ট ৪। ফলে তিন রাউন্ড শেষে গ্রুপের লড়াই এখনও উন্মুক্ত।

    ডি ব্রুইনার জোড়া গোলের ঝলকে তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম
    পূর্ববর্তী খবরকুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩
    পরবর্তী খবর বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

    November 14, 2026

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.