Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 12:15: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » থামল মেসির রেকর্ড গোলের যাত্রা, মায়ামিরও বড় হার
    খেলাধুলা

    থামল মেসির রেকর্ড গোলের যাত্রা, মায়ামিরও বড় হার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    থামল মেসির রেকর্ড গোলের যাত্রা, মায়ামিরও বড় হার

    টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার সেই রেকর্ড গোলের যাত্রা শেষ হয়েছে, আর এদিনই (বৃহস্পতিবার) ৩-০ ব্যবধানে হার দেখল মায়ামি। এমএলএসে ৫ ম্যাচ পর তাদের অপরাজেয় থাকার রথও থামিয়ে দিয়েছে এফসি সিনসিনাতি।

    প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে মাত্র ১৬ মিনিটেই পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। জেরার্দো ভ্যালেনজুয়েলার সেই গোলের পর সিনসিনাতি দ্বিতীয়ার্ধে আরও দু’বার প্রতিপক্ষের জালে বল জড়ায়। জোড়া গোল করে স্কোরবোর্ডে নাম তোলেন এভান্দার। এই হারেও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে মায়ামি। তাদের পয়েন্ট ৩৮। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ও এক পয়েন্টে পিছিয়ে দুইয়ে থাকা সিনসিনাতি অবশ্য তিন ম্যাচ বেশি খেলেছে।

    এর আগে এমএলএসের টানা পাঁচ ম্যাচেই জোড়া গোল করেছিলেন মেসি। চার ম্যাচেই জোড়া গোল করে তিনি লিগটির প্রথম ‍ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। সবমিলিয়ে ১৬টি গোল নিয়ে তিনি লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা এমএলএসে সিনসিনাতির বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছেন। প্রতিবারই তার কাজটা কঠিন করে দেয় এই প্রতিপক্ষ।

    ম্যাচের প্রথম ১৬ মিনিটেই অন টার্গেটে ৪টি শট নেয় সিনসিনাতি। এর মধ্যেই তারা এক গোলে লিড পেয়ে যায়। যেখানে মৌসুমে পঞ্চম ব্যক্তিগত গোল করেন ভ্যালেনজুয়েলা। আর ৫০ ও ৭০ মিনিটে দুই গোল করে সিনসিনাতির পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভান্দার। এ নিয়ে চলতি মৌসুমে তিনি ১৪টি গোল করলেন। প্রথমার্ধের শেষদিকে মেসি প্রথম শট নেন, যা ঠেকাতে বেগ পেতে হয়নি সিনসিনাতি গোলরক্ষককে।

    ৭৮ মিনিটে বড় সুযোগ এসেছিল আর্জেন্টাইন অধিনায়কের সামনে। কিন্তু নিকটদূরত্ব থেকে নেওয়া তার শট ডাইভ দিয়ে বাঁচিয়ে দেন সিনসিনাতি ফুটবলার। এ নিয়ে টানা আট ম্যাচেই পুরো ৯০ মিনিট খেললেন ৩৮ বছর বয়সী মায়ামি তারকা। যদিও এই ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেকটা সময় তিনি কিছুটা গাছাড়া জায়গায় ছিলেন।

    থামল মেসির রেকর্ড গোলের যাত্রা মায়ামিরও বড় হার
    পূর্ববর্তী খবরগাজা নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প
    পরবর্তী খবর ক্যাটরিনাকে হেয় করতে ভিডিওটি প্রকাশ করিনি : জেরিন খান

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    November 14, 2026

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    November 14, 2026

    আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

    November 14, 2026

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    November 14, 2026

    দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

    November 14, 2026

    আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.