Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 1 August 2026, 05:48: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
    খেলাধুলা

    দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা

    স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
    ২৮ বছর বয়সী এই তারকার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন জোতা।

    স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র বরাতে স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা।

    অথচ মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে জোতার চেয়ে মাত্র দুই বছরের ছোট, তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।

    দুর্ঘটনার বর্ণনা দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, প্যালাসিওস দি সানাব্রিয়া শহরের কাছাকাছি এ-৫২ মহাসড়কে ভাইকে নিয়ে ভ্রমণকালে দুর্ঘটনায় পড়ে জোতাদের ল্যাম্বরগিনি গাড়ি। রাত সাড়ে ১২টার পর তাদের কার অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে হঠাৎ–ই টায়ার বিস্ফোরণ হয়। যার প্রভাবে গাড়ি ছিটকে পড়ে সড়কের বাইরে এবং দ্রুতই তাতে আগুন ধরে যায়। এতে দুই পর্তুগিজ ‍ফুটবলারেরই মৃত্যু হয়েছে।

    ২০২০ সালে ইংলিশ ক্লাব উলভস থেকে ৪১ মিলিয়ন ইউরোয় লিভারপুলে যোগ দেন জোতা। অলরেডদের হয়ে সবমিলিয়ে ১৮২ ম্যাচে তিনি ৬৫টি গোল করেছেন। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে সর্বশেষ মৌসুমে আর্নে স্লটের দলটির হয়ে করেন ৬ গোল। যদিও বেশিরভাগ ম্যাচে সুযোগ পেয়েছেন বদলি খেলোয়াড় হিসেবে। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও জোতা জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও দুটি কারাবাও কাপ। এ ছাড়া পর্তুগাল জাতীয় দলে খেলেছেন ৪৯ ম্যাচ।

    দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
    পূর্ববর্তী খবরশিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 
    পরবর্তী খবর বিশেষ সম্মাননা পাচ্ছেন আমির খান

    আরো সংবাদ পড়ুন

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?

    ২২ বছরের রঙিন পথচলার ইতি টানলেন মেক্সিকান গ্রেট ওচোয়া

    আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

    আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

    July 31, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

    July 31, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    July 31, 2026

    ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

    July 31, 2026

    পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

    July 31, 2026

    টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ অনেকে

    July 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.