Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 01:43: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » দ্বিগুণ লিড নেওয়া টটেনহ্যামকে কাঁদিয়ে সুপার কাপ জিতল পিএসজি
    খেলাধুলা

    দ্বিগুণ লিড নেওয়া টটেনহ্যামকে কাঁদিয়ে সুপার কাপ জিতল পিএসজি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দ্বিগুণ লিড নেওয়া টটেনহ্যামকে কাঁদিয়ে সুপার কাপ জিতল পিএসজি

    উয়েফার অন্যতম দুই শীর্ষ প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের লড়াই, তবে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট পরা দলটিকে অবশ্য সুপার কাপের শুরুতে ভড়কে দিয়েছিল ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম। দুই দফা পিছিয়ে থেকেও অবশ্য পিএসজি লিখেছে দুর্দান্ত কামব্যাকের গল্প। এরপর টটেনহ্যামের হৃদয় ভেঙেছে টাইব্রেকারে।

    ইতালির ব্লুনার্জি স্টেডিয়ামে ৪৮ মিনিটে দুই গোল করে এগিয়ে ছিল ক্রিস্টিয়ান রোমেরোর টটেনহ্যাম। এই ম্যাচ দিয়েই আর্জেন্টাইন তারকা ইংলিশ ক্লাবটির অধিনায়কত্ব শুরু করলেন। আবার টটেনহ্যামের কোচ হিসেবেও প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেছিলেন টমাস ফ্র্যাঙ্ক। দুজনেরই শুরুটা ট্রফি উদযাপন দিয়ে হতে পারত। এদিকে, দ্বিতীয়ার্ধে এক গোলের পর যোগ করা সময়ে আরেকবার টটেনহ্যামের জালে বল জড়িয়ে (২-২) ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় পিএসজি। যেখানে ফরাসিদের পক্ষে ফল নির্ধারণ হলো ৪-৩ ব্যবধানে।

    টটেনহ্যামের হয়ে গোল করেছেন মিকি ভ্যান দে ভেন ও ক্রিস্তিয়ান রোমেরো। বিপরীতে পিএসজির হয়ে স্কোরশিটে নাম তোলেন লি কাং-ইন ও গঞ্জালো রামোস। তবে বল দখলে একপেশে আধিপত্য ছিল গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারা পিএসজি। লুইস এনরিকের দল এদিন ৭৪ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয়, এরমধ্যে লক্ষ্যে ছিল ৩টি। বিপরীতে টটেনহ্যাম ১৩ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে।

    মে মাসে অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়েছিল টটেনহ্যাম। সুপার কাপের ম্যাচে তারা শুরু থেকে পিএসজিকে চেপে ধরে। টানা আক্রমণ চালিয়ে ৩৯তম মিনিটে ডাচ ডিফেন্ডার ভ্যান দে ভেন প্রথম লিড এনে দেন টটেনহ্যামকে। দ্বিতীয়ার্ধের পরপরই (৪৮ মিনিটে) অধিনায়ক রোমেরো ব্যবধান দ্বিগুণ করেন। আর্জেন্টিনার বিশ্বকাপ ও দু’বার কোপাজয়ী এই ডিফেন্ডার গোলটি করে পেদ্রো পারোর ফ্রি-কিকে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে।

    দুই দফায় পিছিয়ে পড়ে পিএসজি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। প্রথমে ৬৫তম মিনিটে গোল পেলেও তা বাতিল হয় অফসাইডের কারণে। আবার টটেনহ্যামের জালে বল জড়াতে তাদের ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কাং-ইন বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে রামোস সমতা টানেন হেডে দেওয়া গোলে। কয়েক মিনিটের ব্যবধানেই হৃদয়ে কাঁপন ধরে টটেনহ্যামের।

    টাইব্রেকারে পিএসজির জিয়ানলুইজি দোন্নারুমার জায়গা নিতে আসা নতুন গোলরক্ষক লুকাস শ্যাভলিয়ের ঠেকিয়েছেন ভ্যান দে ভেনের শট। এ ছাড়া টটেনহ্যামের মাথিয়াস তেল শট মারেন বাইরে দিয়ে। অন্যদিকে ভিতিনিয়া পিএসজির প্রথম শট পোস্টে মারলেও, পরবর্তী চারজনই সফল লক্ষ্যভেদ করে ফরাসিদের জয় নিশ্চিত করেন।

    দ্বিগুণ লিড নেওয়া টটেনহ্যামকে কাঁদিয়ে সুপার কাপ জিতল পিএসজি
    পূর্ববর্তী খবরইসরায়েলি হামলায় গাজায় নিহত অন্তত ১০০
    পরবর্তী খবর তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৫ হাজার মানুষ পানিবন্দি

    আরো সংবাদ পড়ুন

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়: মির্জা ফখরুল

    July 15, 2026

    জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ’ শহীদের হত্যার বিচার হবে: চিফ প্রসিকিউটর

    July 15, 2026

    ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করছেন প্রধানমন্ত্রী

    July 15, 2026

    সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

    July 15, 2026

    সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    July 15, 2026

    শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.