Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 03:59: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
    খেলাধুলা

    নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

    বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সবধরনের খেলা বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

    তাদের দাবির মুখে এবার অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এই বোর্ড পরিচালককে। বিসিবির একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ক্রিকেটারদের তীব্র আপত্তি ও কোয়াবের আল্টিমেটামের প্রেক্ষিতে বোর্ড জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।

    নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ক্রিকেটারদের সম্মানহানিকর ও পেশাদারিত্ববিরোধী বলে বিবেচিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না গেলে বোর্ডের কোনো ক্ষতি হবে না, বরং খেলোয়াড়দের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এমন মন্তব্যে ক্রিকেটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। পাশাপাশি কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ টেনে খেলোয়াড়দের দায়ী করার বক্তব্য এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলেও আখ্যা দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

    এই ঘটনার জেরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সরাসরি নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না এলে বিপিএলের ম্যাচ বর্জনের আল্টিমেটাম দেয়। আজ দুপুরে ম্যাচ শুরুর নির্ধারিত সময়েই কোয়াব সংবাদ সম্মেলনের ডাক দেয়, যা মাঠে খেলা না গড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল।

    পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে বিসিবি ও কোয়াব নেতাদের মধ্যে বৈঠক হলেও সেখানে কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত খেলোয়াড়দের অবস্থান ও লিগের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে বিসিবি নাজমুলকে ফিন্যান্স কমিটিসহ বিসিবির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

    নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
    পূর্ববর্তী খবরভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
    পরবর্তী খবর রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    ‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    November 6, 2026

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    November 6, 2026

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    November 6, 2026

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.