Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 16 July 2026, 12:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো
    খেলাধুলা

    পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    চলমান বিশ্বকাপে দাপুটে ফুটবল উপহার দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। বৃহস্পতিবার সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে চেকিয়াদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রাখল মেক্সিকানরা। পুরো গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে গোলবন্যা ছড়ালেও নিজেদের জালে একটি গোলও হজম করেনি তারা।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় মেক্সিকো। প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করা মেক্সিকোর জন্য এটি ছিল গ্রুপ পর্বে শেষ ঝলক দেখানোর মঞ্চ। অন্যদিকে, চেকদের সামনে ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কঠিন সমীকরণ। মেক্সিকোকে হারাতে পারলে তাদের সামনে সুযোগ থাকত টেবিলের দুইয়ে ওঠার। কিন্তু মেক্সিকোর জমাট রক্ষণ ভেদ করা চেকদের পক্ষে সম্ভব হয়নি।

    প্রথমার্ধে চেকিয়া প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ঝোড়ো আক্রমণের সামনে স্রেফ ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ। ম্যাচের ৫৫ মিনিটে মাতেও শাভেজের গোলে ডেডলক ভেঙে উল্লাসে মাতে স্বাগতিক দর্শকরা।

    সেই গোলের রেশ কাটতে না কাটতেই চেকদের ম্যাচ থেকে ছিটকে দেয় মেক্সিকো। প্রথম গোলের ঠিক ৬ মিনিট পর দলের তারকা উইঙ্গার হুলিয়ান কুইনোনেস দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

    দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়া চেকিয়া শেষ দিকে সান্ত্বনাসূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও মেক্সিকোর ডিফেন্স ভাঙতে পারেনি। উল্টো মেক্সিকো আরেকটি গোলের দেখা পায় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। গোলটি পেতে পারতেন বদলি নামা সান্তিয়ানো হিমেনেজ। কিন্তু তার শট দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন গোলকিপার কোভার। ফিরতি বলে দারুণ ফিনিশিংয়ে গ্যালারি আরও উত্তাল করে তোলেন বদলি নামা আরেকট ফুটবলার ফিদালগো।

    বিশ্বকাপ ইতিহাসে সুদীর্ঘ পথচলায় প্রথমবার গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতল মেক্সিকো। নকআউট পর্বেও নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে তারা, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপ সি, ই, এফ, এইচ বা আই থেকে তৃতীয় স্থানে থাকা দল। অন্যদিকে, এই হারে ৩ ম্যাচে দুটিতে পরাজয় ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো চেক প্রজাতন্ত্রের।

    মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় এবং একই সময়ে অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে মেক্সিকোর সঙ্গী হয়ে নকআউটে গেছে দক্ষিণ আফ্রিকা।

    পূর্ববর্তী খবরভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল
    পরবর্তী খবর ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    আরো সংবাদ পড়ুন

    ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

    আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

    গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

    July 16, 2026

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

    July 16, 2026

    আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

    July 16, 2026

    জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু আজ

    July 16, 2026

    বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

    July 16, 2026

    গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

    July 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.