Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 08:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » বড় চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা
    খেলাধুলা

    বড় চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বড় চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা

    আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ক্রিকেটের মারকাটারি সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এখন আলোচনায় বাংলাদেশ ভারতে খেলতে যাবে কিনা। এরই মাঝে চমক দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অনুমেয়ভাবেই বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে থাকবেন সাইফ হাসান।

    চলমান বিপিএলে দারুণ পারফরম্যান্স করে চলেছেন টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুঞ্জনও ছিলো বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় আছেন তিনি। তবে সব গুঞ্জনে পানি ঢেলে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

    অন্যদিকে, লম্বা সময়ে ধরেই রান খরার মধ্য দিয়ে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। চলমান বিপিএলেও হাসছে না তার ব্যাট। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করা জাকেরেরও জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে।

    জাতীয় দলের জার্সিতে সর্বশেষ কয়েকটি ম্যাচে ভালো করতে না পারলেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন নুরুল হাসান সোহান। চলমান বিপিএল আর ঘরের মাঠে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্স স্কোয়াডে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

    গত বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারীও আছেন বিশ্বকাপের স্কোয়াডে। সম্প্রতি বিপিএলে দারুণ একটি ইনিংস খেলেছেন শামীম।

    স্পেশালিস্ট তিন পেসার আর দুই স্পিনার নিয়ে স্কোয়াড সাঁজিয়েছে বাংলাদেশ। স্কোয়াডে জায়গা হয়েছে তিন অলরাউন্ডারের। স্পেশালিস্ট ব্যাটার আছেন ৭ জন।

    বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। লড়তে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল হলো- নেপাল আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।

    প্রথমদিনই ৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

    এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

    বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

    লিটন কুমার দাস (অধিনায়ক ), সাইফ হাসান (সহ-অধিনায়ক ), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

    বড় চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা
    পূর্ববর্তী খবরখালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল
    পরবর্তী খবর কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

    আরো সংবাদ পড়ুন

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল

    জর্ডানের বিপক্ষে ১-২ গোলে জিতল আলজেরিয়া

    আবারও গোল করে জয়ের পথে আলজেরিয়া

    ৬৯ মিনিটি গোল করে সমতায় ফিরল আলজেরিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.