Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 10:21: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » মুশফিকের পর লিটনের সেঞ্চুরি, রান পাহাড়ে বাংলাদেশ
    খেলাধুলা

    মুশফিকের পর লিটনের সেঞ্চুরি, রান পাহাড়ে বাংলাদেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মুশফিকের পর লিটনের সেঞ্চুরি, রান পাহাড়ে বাংলাদেশ

    মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। তবে শতকের পর পরেই বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার। ম্যাথু হ্যামফ্রিসের বলে স্লিপে থাকা অ্যান্ডি বলবার্নির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। মুশফিক ফিরলেও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকালে দ্বিতীয় ওভারেই আইরিশ পেসার জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। তবে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির পরেই ২১৪ বলে ১০৬ রানে বিদায় নেন বাংলাদেশের সফলতম এই ব্যাটার। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়াচ্ছেন লিটন দাস।

    এর মধ্যে ১৫৮ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন। সেঞ্চুরি পেতে ৭টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর।

    মিরাজের সঙ্গে এরই মধ্যে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ১২০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান তুলেছে বাংলাদেশ। লিটন ১৬২ বলে ১০৩ ও মেহেদি মিরাজ ৭৮ বলে ৩০ রানে অপরাজিত আছেন। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ৪ ও ম্যাথু হ্যামফ্রিস ১ উইকেট শিকার করেছেন।

    মুশফিকের পর লিটনের সেঞ্চুরি রান পাহাড়ে বাংলাদেশ
    পূর্ববর্তী খবরভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম: ট্রাম্প
    পরবর্তী খবর এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

    আরো সংবাদ পড়ুন

    ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

    আত্মঘাতী গোলে কেপ ভার্দের হৃদয়ভঙ্গ, অতিরিক্ত সময়ের রোমাঞ্চে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ

    July 4, 2026

    ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

    July 4, 2026

    আত্মঘাতী গোলে কেপ ভার্দের হৃদয়ভঙ্গ, অতিরিক্ত সময়ের রোমাঞ্চে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    July 4, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    July 4, 2026

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    July 4, 2026

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.