Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 9 October 2026, 05:43: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » মেসি ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়ানো ফুটবলার: ইয়ামাল
    খেলাধুলা

    মেসি ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়ানো ফুটবলার: ইয়ামাল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    iamal

    বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল আবারও প্রকাশ করলেন লিওনেল মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধা। আর্জেন্টাইন কিংবদন্তিকে তিনি ‘ইতিহাসের সেরা’ ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আলো ছড়ানো খেলোয়াড় হিসেবেও মেসিকে বেছে নিয়েছেন ইয়ামাল। খবর টিওয়াইসি স্পোর্টসের।

    এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘সবাই জানে, সে (মেসি) ইতিহাসের সেরা। তবে তার কাছ থেকে এমন একটি কিংবদন্তিতুল্য বিশ্বকাপ কেউই প্রত্যাশা করেনি। আর্জেন্টিনা দলে ভালো খেলোয়াড় আছে, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে লিওই সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’

    মেসির বয়সের কথাও বিশেষভাবে উল্লেখ করেন ইয়ামাল। তার ভাষায়, ‘আমার কাছে সে-ই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। সে যা, এবং তাকে ঘিরে যে প্রভাব তৈরি হয়েছে; সবকিছুর জন্যই। মেসির বয়সে একজন খেলোয়াড় এমন পর্যায়ে পারফর্ম করতে পারে, যদিও সে মেসি; এটা কেউই প্রত্যাশা করেনি।’

    বিশ্বকাপে মেসির পারফরম্যান্সও ছিল নজরকাড়া। তিনি আট গোল করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ঐতিহাসিক ২-১ জয়ে দুটি অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি আবারও ব্যালন ডি’অরের মনোনয়ন পান।

    অন্যদিকে, বিশ্বকাপ জয়ের পরও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল। স্পেনের সাফল্যে অবদান রাখলেও তিনি মনে করেন, নিজের সামর্থ্যের পুরোটা তিনি দেখাতে পারেননি। তার ভাষ্য, ‘বিশ্বকাপ জেতার পরও আমি খুশি ছিলাম না। চোটের বিষয়টি সত্যি, কিন্তু সেটিই মূল কারণ নয়। বিশ্বকাপটি যদি অন্য সময়ে আবারও অনুষ্ঠিত হতো, চোট না থাকলেও আমি একই জায়গায় থাকতাম।’

    নিজের খেলার আরও উন্নতির সুযোগ রয়েছে বলেও স্বীকার করেন এই তরুণ তারকা। তিনি বলেন, ‘আমি এমন অনেক কিছু করেছি, যা মানুষ দেখেনি। একজন খেলোয়াড় তিনজন ডিফেন্ডারকে টেনে নিতে পারলে কোচের জন্য সেটি দারুণ বিষয়। কিন্তু নিজের পারফরম্যান্সের দিকে তাকালে আমি জানি, আরও বেশি কিছু করতে পারতাম।’

    মেসি ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়ানো ফুটবলার: ইয়ামাল
    পূর্ববর্তী খবরইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
    পরবর্তী খবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

    আরো সংবাদ পড়ুন

    গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

    বুরকিনা ফাসোকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

    ডি ব্রুইনার জোড়া গোলের ঝলকে তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম

    ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

    আবারও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

    ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি-ইয়ামাল-কেইনের ত্রিমুখী লড়াই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    October 9, 2026

    ডিজিটাল সুরক্ষা আইন ও আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ করছে সরকার: ফকির মাহবুব আনাম

    October 9, 2026

    শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

    October 9, 2026

    ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

    October 9, 2026

    ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

    October 9, 2026

    বাড়ল সোনার দাম, ভরি কত?

    October 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.