৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করেছে জর্ডান। এটি ছিল আত্মঘাতী। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ইয়াজান আল–আরব। ম্যাচের ৭৬ মিনিটে ২-১ গোল ব্যবধানে এগিয়ে অস্ট্রিয়া। ৬৭ মিনিটে জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন মার্কো আরনাউতোভিচ। অস্ট্রিয়ার খেলোয়াড়দের উদ্যাপনের এক পর্যায়ে হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি। রিপ্লেতে দেখা যায়, আরনাউতোভিচকে যিনি বল পাঠিয়েছিলেন, সেই স্টেফান পশের হাতে বল লেগেছিল। হ্যান্ডবলে গোল বাতিল।
পূর্ববর্তী খবরবিরতির পর ৫০ মিনিটে সমতায় ফিরল জর্ডান
পরবর্তী খবর পেনাল্টিতে গোল করে ৩-১ ব্যবধানে জিতল অস্ট্রিয়া

