Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 1 September 2026, 08:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » রোনালদোর বিশ্বরেকর্ড, তবু শিরোপা জিতা হলো না আল নাসরের
    খেলাধুলা

    রোনালদোর বিশ্বরেকর্ড, তবু শিরোপা জিতা হলো না আল নাসরের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 24, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বর্ণাঢ্য ক্যারিয়ারে কম রেকর্ড গড়েননি। ৪০ বছর বয়সে এসেও নতুন করে ইতিহাস লিখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে অনন্য রেকর্ডের স্বাদ নিলেও শিরোপা উঁচিয়ে ধরা হলো না তার।

    গতকাল, হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে গিয়ে আল আহলির কাছে ৫-৩ গোলে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রোনালদোর।

    তবে, এ ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতিহাসে অমর হয়ে গেলেন সিআরসেভেন। এটি সৌদি ক্লাবটিতে তার ১০০তম গোল। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর চতুর্থ ক্লাবে এই কীর্তি গড়লেন তিনি, যা আর কোনো ফুটবলারের নেই।

    এমন অর্জনের মধ্য দিয়ে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ছাড়িয়ে গেলেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিও ও নেইমারকে। তাদের রয়েছে তিনটি ক্লাবের হয়ে অন্তত ১০০ করে গোল করার কীর্তি।

    আল নাসরের হয়ে শততম গোলের দেখা পাওয়া রোনালদো এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ ও জুভেন্তাসের হয়ে ১০১ গোল করেছেন। তবে সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে তার বড় কোনো শিরোপা জয়ের অপেক্ষা আরও বেড়েছে। ৪০ বছর বয়সী ফরোয়ার্ড এ নিয়ে তিনটি ফাইনাল হারলেন।

    ২০২২ সালের ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে নাম লেখান রোনালদো। ২০২৩ সালে ক্লাবটির হয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া আর কোনো শিরোপা এখন পর্যন্ত জিততে পারেননি এ পর্তুগিজ তারকা।

    তবু শিরোপা জিতা হলো না আল নাসরের রোনালদোর বিশ্বরেকর্ড রোনালদোর বিশ্বরেকর্ড তবু শিরোপা জিতা হলো না আল নাসরের
    পূর্ববর্তী খবর৭১ এর অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: পাক পররাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

    September 1, 2026

    ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে: ডিএসসিসি প্রশাসক

    September 1, 2026

    চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

    September 1, 2026

    আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

    September 1, 2026

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    September 1, 2026

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    September 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.