Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 13 August 2026, 02:32: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল রিয়াল মাদ্রিদের
    খেলাধুলা

    লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল রিয়াল মাদ্রিদের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    কিলিয়ান এমবাপের বিধ্বংসী নৈপুণ্যে ভিয়ারেয়ালকে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৪ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় পায় আলভারো আরবেলোয়ার দল।

    সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। কাতালানরা সর্বশেষ ম্যাচে হারায় সেই ব্যবধান কমে, অবশ্য একইভাবে রিয়ালও এক সময় এমন সুযোগ করে দিয়েছিল। ভিয়ারিয়ালকে হারিয়ে এবার লা লিগার টেবিল টপার হয়ে গেল মাদ্রিদের ক্লাবটি।

    গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলেই রিয়াল ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরল। আলভারো আরবেলোয়ার দলটি ৫৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১২ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি। বিপরীতে ১০ শটের মধ্যে স্রেফ একটি লক্ষ্যে ছিল স্বাগতিক ভিয়ারিয়ালের।

    ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। খেলা রিয়ালের নিয়ন্ত্রণে থাকলেও তারা বলার মতো সুযোগ তৈরি করতে পারছিল না। ২০ মিনিটে আর্দা গুলারের শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। মিনিট সাতেক পর লুইস জুুনিয়র ব্যর্থ করে দেন এমবাপের নিচু শট। বিরতির আগমুহূর্তে ভিনিসিয়ুস গোল পেতে পারতেন। ভিয়ারিয়ালের ভুলে বল পেয়ে ব্রাজিলিয়ান তারকা বক্সের বাইরে থেকে শট নেন। কিন্তু বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। কাছাকাছি সময়ে ভিয়ারিয়ালের সেনেগালিজ তারকা পেপ গেয়ির বাইরে দিয়ে শট মারেন।

    বিরতির পর দ্বিতীয় মিনিটে এমবাপে রিয়ালকে লিড এনে দেন। ভিনিসিয়ুসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর এক ডিফেন্ডারের বাধা টপকে ফরাসি তারকা কোনাকুনি শটে জাল কাঁপান। ৭০ মিনিটের পর ভিয়ারিয়ালের একমাত্র লক্ষ্যে থাকা শটটি ঠেকাতে তেমন অসুবিধা হয়নি থিবো কোর্তোয়ার। যোগ করা সময়ে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পানেনকা শটে সফল লক্ষ্যভেদ করেছেন এমবাপে। চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ এই স্কোরারের এটি ২১তম গোল। তার ধারেকাছে কেউ নেই।

    এ নিয়ে স্প্যানিশ ঘরোয়া লিগে টানা পঞ্চম ম্যাচে জিতল রিয়াল। লা লিগার শীর্ষে ওঠা দলটির ২১ ম্যাচে পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় বার্সা। ১০ পয়েন্ট ব্যবধানে তিনে অবস্থান অ্যাতলেটিকো মাদ্রিদের।

    লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল রিয়াল মাদ্রিদের
    পূর্ববর্তী খবরতারেক রহমানের সমাবেশ, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
    পরবর্তী খবর দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

    আরো সংবাদ পড়ুন

    এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর

    রোজারিওতে বাবার শেষকৃত্য সারলেন মেসি

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    মারা গেলেন লিওনেল মেসির বাবা

    ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

    August 13, 2026

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

    August 13, 2026

    মামলার জট কমাতে আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড: আইনমন্ত্রী

    August 13, 2026

    মাছ-মুরগি ফিডে ক্ষতিকর উপাদান: দুই মাস সময় দিলো সরকার

    August 13, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত

    August 13, 2026

    রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

    August 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.