Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 06:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে মুশফিক
    খেলাধুলা

    শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে মুশফিক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে মুশফিক

    বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। দুই দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান আজ স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইলফলক। নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে নিজের নাম লিখিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামেন মুশফিক। দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে ১৯৫ বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত দুহাত উঁচিয়ে উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটার।

    মুশফিক টেস্টে এর আগে সেঞ্চুরি করেছেন ১২টি, সেসবের তিনটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে ১৩তম সেঞ্চুরি নিশ্চিতভাবেই সবচেয়ে আলাদা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস গড়েছেন। সেই উপলক্ষ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল দশজন।

    মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করা নামগুলো বিশ্ব ক্রিকেটে অনেক বড়। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডে প্রথম নাম লেখান ইংল্যান্ডের কলিন কাউন্ড্রে। ১৯৮৯ সালে ভারতের বিপক্ষে সেঞ্চুরিতে তাতে যোগ দেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ১৪৯ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি গর্ডন গ্রিনিজ।

    ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শততম ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের সাবেক উইকেটকিপার ব্যাটার আলেক স্ট্রুয়ার্ট। ২০০৫ সালে পাকিস্তানের ইনজামাম উল হক ভারতের বিপক্ষে শততম টেস্টে করেন ১৮৪ রান। রিকি পন্টিং দুইবার নাম লেখান এই তালিকায়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি।

    দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ২০১২ সালে নিজের শততম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৩১ রান। আরেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলা শ্রীলঙ্কার বিপক্ষে জোহেন্সবার্গে তার শততম টেস্ট রাঙান ১৩৪ রানের ইনিংস খেলে।

    ইংল্যান্ডের জো রুট ও ডেভিড ওয়ার্নার আরেকটু আলাদা। এই দুজনের নিজের শততম টেস্টে করেন ডাবল সেঞ্চুরি। ২০২১ সালে ভারতের বিপক্ষে চেন্নাইতে এই কীর্তি গড়েন রুট। ওয়ার্নার ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ঠিক ২০০ রান।

    শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে মুশফিক
    পূর্ববর্তী খবরসংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল বিভাগের রায়
    পরবর্তী খবর ৪ দিনের সফরে কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন আজ

    আরো সংবাদ পড়ুন

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর

    অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল মিসর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    July 4, 2026

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    July 4, 2026

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    July 4, 2026

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল মিসর

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.