ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত কামব্যাকের অবিশ্বাস্য গল্প লিখে কোয়ার্টার-ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে মিশরকে তারা হারাল ৩-২ গোলে।
শেষ বাঁশি বাজল যোগ করা সময়ের ১২তম মিনিটে। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে আর্জেন্টিনা উঠে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
কাঁদছেন মেসি। সতীর্থদের আলিঙ্গনে সেই কান্না যেন আরও বেড়ে চলেছে। মেসি কাঁদছেন দর্শকের দিকে তাকিয়েও।
৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায়ের পথ ছিল মাত্র কয়েক মিনিট দূরে। এরপরই আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন, আর তা মেসির হাত ধরেই।
৭৯তম মিনিটে মেসির অ্যাসিস্টে একটি গোল শোধ দিলেন ক্রিস্টিয়ান রোমেরো। ৮৩ মিনিটে ম্যাচে সমতা নিয়ে এলেন মেসি নিজেই। এর পর অতিরিক্ত সময়ের ৯০+৩ মিনিট এ গোল করে দলকে জয় উপহার দেন এনজো ফার্নান্দেস।
খেলার ফলাফল:
আর্জেন্টিনা-৩
ক্রিস্টিয়ান রোমেরো-৭৯
মেসি-৮৩
এনজো ফার্নান্দেস-৯০+৩
মিশর-২
ইয়াসের ইব্রাহিম’১৫
মোস্তফা জিকু’ ৬৭

