Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 15 November 2026, 01:01: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ নাটকীয়ভাবে জয় বাংলাদেশের
    খেলাধুলা

    আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ নাটকীয়ভাবে জয় বাংলাদেশের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৫১ রানের জবাব দিতে নেমে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ১০৯। তখন ১২তম ওভারের খেলা চলছিল। সেই বাংলাদেশ কিনা হারের শঙ্কায় পড়ল! শেষ পর্যন্ত বাংলাদেশ অবশ্য ম্যাচটা জিতেছে। তবে নাটকীয়তা কম হয়নি।

    ১০৯ থেকে ১১৮, এই ৯ রানের ব্যবধানে বাংলাদেশ উইকেট হারায় ৬টি! যেন মড়ক লেগেছিল বাংলাদেশের ইনিংসে। শেষ দিকে নুরুল হাসান সোহান হাল ধরে বাংলাদেশকে ৪ উইকেটে ম্যাচ জিতিয়েছেন।

    বৃহস্পতিবার (২অক্টোবর) শারজাহতে আফগানিস্তানের ১৫১ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দাপুটে ব্যাটিং করেছেন। দুজন যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল জয়টা সময়ের ব্যাপার মাত্র!

    পারভেজ হোসেন ইমন মাত্র ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তানজিদ হাসান তামিম ফিফটি করেন ৩৪ বলে। কিন্তু এই জুটি ভাঙার পরই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

    ৩৭ বলে ৪টি চার ৩টি ছয়ে ৫৪ রান করে ফেরেন ইমন। তামিম ফিরেছেন ৩৭ বলে ৫১ রান করে। তিনটি করে চার-ছয়ে এই রান করেছেন তরুণ ওপেনার।

    কিন্তু তারপর টপাটপ উইকেট হারিয়ে ১১৮ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর লেগস্পিনার রিশাদ হোসেনকে নিয়ে দারুণ একটা জুটি গড়েন নুরুল হাসান সোহান। সপ্তম উইকেট জুটিতে ১৮ বলে অপরাজিত ৩৫ রানের জুটি গড়েন দুজন। এই জুটিই ম্যাচ জিতিয়েছে।

    ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৩ রান তুলে ফেলে বাংলাদেশ। সোহান তখন ১৩ বলে ২টি ছয় ১টি চারে ২৩ রানে অপরাজিত ছিলেন। রিশাদ হোসেন ৯ বলে ৩টি চারে ১৪ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ১৮ রানে চার উইকেট নেন।

    এর আছে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা। বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছে দাপুটে। ৪০ রানের মধ্যেই ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তিনে নেমে রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৪০ রান করা ছাড়া আফগানদের টপ অর্ডার-মিডল অর্ডার সেভাবে প্রভাব ফেলতে পারেনি।

    কিন্তু শেষ দিকে এসে ব্যাটে ঝড় তোলেন মোহাম্মদ নবি। শেষ দিকে ২৫ বলে ৩৮ রানের ঝলমলে একটা ইনিংস খেলেন নবি। যাতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থেমেছে আফগানরা।

    বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

    আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ নাটকীয়ভাবে জয় বাংলাদেশের
    পূর্ববর্তী খবরঅল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি, সৃজিত প্রসঙ্গে সুস্মিতা
    পরবর্তী খবর ডিসেম্বরে জামায়াতের নতুন আমির নির্বাচন

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.