Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 11:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ মার্টিনেজ
    খেলাধুলা

    চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ মার্টিনেজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ মার্টিনেজ

    আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসে প্রীতি ম্যাচে আঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচের জন্য ২৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

    এই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক লিওনেল মেসি থাকলেও জায়গা পাননি বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্রাম দেওয়া হয়েছে অ্যাস্টন ভিলার গোলরক্ষককে। এ ছাড়া দলে নতুন মুখ দুজন।

    এবার আর্জেন্টিনার ঘরোয়া লিগের কোনো খেলোয়াড়কে ডাকেননি স্কালোনি। সেখানের লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বর উইন্ডোতে লিগ বন্ধ থাকবে না।

    তাই দলের লক্ষ্য এবার তরুণদের সুযোগ দেওয়া। যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে হারানোর পর, স্কালোনির পরিকল্পনা এখন নতুনদের আরও মূল্যায়ন করা।

    দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও ফরাসি ক্লাব রেসিং স্ট্রাসবুর্গের ফরোয়ার্ড জোয়াকিন পানিচেল্লি। ১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন।

    এ ছাড়াও লিগ ওয়ানে ১১ ম্যাচে ৯টি গোল করেছেন এবং উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোলের দেখা পেয়েছেন। দুজনকেই স্কালোনির কোচিং স্টাফ দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল।

    ১৪ নভেম্বরের প্রীতি ম্যাচটিই হবে আর্জেন্টিনার নভেম্বর উইন্ডোর একমাত্র ম্যাচ। আফ্রিকার দেশ আঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    আঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড

    গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

    রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস টাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

    মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, মাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

    আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, জোয়াকিন পানিচেল্লি।

    চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা বাদ মার্টিনেজ
    পূর্ববর্তী খবরঅবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
    পরবর্তী খবর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

    আরো সংবাদ পড়ুন

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    ‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

    রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

    গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.