Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 05:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » তিন গোল বাতিলের পরও জয় নিয়ে শীর্ষে রিয়াল
    খেলাধুলা

    তিন গোল বাতিলের পরও জয় নিয়ে শীর্ষে রিয়াল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সবশেষ ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা। এরমধ্য দিয়ে তিন ম্যাচে তিন জয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে আগেভাগেই টেবিলের শীর্ষে উঠে গেছে জাবি আলানসোর শিষ্যরা।

    গতকাল, ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে শুরুটা রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু মোটেও সহজ ছিল না। ম্যাচের ১৮ মিনিটে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে যায় রিয়াল। পাবলো তোরের কর্নার চুয়ামেনির গায়ে এবং ভেদাত মুরিকির পিঠে লেগে ঢুকে যায় রিয়ালের জালে। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়োর্কা।

    তবে শুরুতে আচমকা গোল হজম করেও আক্রমণে দ্রুত বলীয়ান হয়ে ওঠে জাবি আলোনসোর শিষ্যরা। ৩৭ মিনিটে কর্নার থেকে আসা বল ডিন হুইসেন হেডে ডিফ্লেক্ট করলে আর্দা গুলার কাছ থেকে গোল করে সমতায় ফেরান রিয়ালকে। এর মাত্র কয়েক সেকেন্ড পরেই ফেডেরিকো ভালভার্দের বুদ্ধিদীপ্ত পাস থেকে ভিনিসিয়ুস জালে বল পাঠিয়ে লিড এনে দেন। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে জয়সূচক গোল।

    সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়টি আরও বড় ব্যবধানের হতে পারতো। তবে, তিনটি গোল বাতিলের কারণেই সেটি হয়নি। ম্যাচের শুরুতেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত পাস থেকে এমবাপ্পে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের অফসাইডের ফাঁদে আরও একটি গোল বাতিল হয় ফরাসি তারকার। আর দ্বিতীয়ার্ধে গুলারের করা একটি গোল ভিএআরে হাত লাগার কারণে বাদ পড়ে। ফলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় মাদ্রিদের। শেষমেশ ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

    তিন গোল বাতিলের পরও জয় নিয়ে শীর্ষে রিয়াল
    পূর্ববর্তী খবরনুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি
    পরবর্তী খবর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে ইসি আত্মবিশ্বাসী: রুহুল কবির রিজভী

    আরো সংবাদ পড়ুন

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    মেক্সিকোকে কাঁদিয়ে ১০ জনের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    July 7, 2026

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    July 7, 2026

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    July 7, 2026

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    July 7, 2026

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    July 7, 2026

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.