Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 11 July 2026, 04:57: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » দিনে দুটি করে ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার, তোপের মুখে ফিফা সভাপতি
    খেলাধুলা

    দিনে দুটি করে ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার, তোপের মুখে ফিফা সভাপতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দিনে দুটি করে ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার, তোপের মুখে ফিফা সভাপতি

    প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিনটি দেশ– যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ ছাড়া কেবল যুক্তরাষ্ট্রে একই দিনে একাধিক ম্যাচ দেখতে ভ্রমণক্লান্তির মতো বিষয় সামলাতে হবে যে কাউকে। সে কারণে মাঠে বসে দিনে দুটি করে ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

    গত ১১ জুন দিবাগত রাতে বিশ্বকাপের পর্দা উঠেছিল মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের একইদিন রাতে ইনফান্তিনো উড়ে যান আরেক শহর গুয়াদালাহারাতে। সেখানে দেখেছেন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ। অথচ মেক্সিকোর এই দুই শহরের দূরত্ব ২৮৫ মাইল, যা উড়োজাহাজে পাড়ি দিতে সময় লাগে এক ঘণ্টার কিছু বেশি।

    পরদিন (১২ জুন) অবশ্য ইনফান্তিনো শুধু যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচটি দেখেছেন। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ‍যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র পাশে দেখা যায় ফিফা সভাপতিকে। এরপর শনিবার (১৩ জুন) দুটি ম্যাচ দেখেন ইনফান্তিনো। বিকেলে সানফ্রান্সিসকোতে কাতার-সুইজারল্যান্ড (১-১) ম্যাচ দেখার পর তিনি রাতের ম্যাচের জন্য উড়ে যান কানাডার ভ্যাঙ্কুভারে, সেখানে অস্ট্রেলিয়া হারায় তুরস্ককে।

    গত রোববার মায়ামির রিটজ-কার্লটন দক্ষিণ সৈকতে ফিফা সামিট অনুষ্ঠিত হয়। সেখানকার বৈঠক ও আয়োজন সেরে সোমবার বিকেলে ইনফান্তিনো গিয়েছেন সিয়াটলে। সেখানে বেলজিয়াম ও মিশর মুখোমুখি (১-১) হয়। পরে রাতে লস অ্যাঞ্জেলেসে ফিরে গিয়ে সাক্ষী হয়েছেন ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচের। রোমাঞ্চকর ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে।

    যদিও বিশ্বকাপের আয়োজক চুক্তিতে উল্লেখ রয়েছে– দলগুলো চার্টার বিমানে ভ্রমণ করবে। একই সুবিধা দেওয়া হয় ফিফা কাউন্সিলের সদস্য, শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এবং নির্বাহী অতিথিদেরও। তবে ব্যক্তিগত জেট ব্যবহারের সুযোগ সাধারণত রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকে। এর খরচ বহন করে আয়োজক কমিটিগুলো। ইনফান্তিনোকেও এই সুবিধা দেওয়া হয়েছে।

    বিষয়টি নিয়ে ফিফার এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, ফিফা কর্মকর্তাদের বিমান ও ভ্রমণ সংক্রান্ত নিয়মের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। ফিফা সভাপতি নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়িক ও টুর্নামেন্ট-সংক্রান্ত কাজে ভ্রমণ করেন এবং সুযোগ পেলেই ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলো পরিদর্শনের চেষ্টা করেন। কখনও কখনও ভ্রমণের জন্য বাণিজ্যিক (কম খরচের বিমানসহ) এয়ারলাইন ব্যবহার করা হয়, আবার কখনও পরিস্থিতি অনুযায়ী দক্ষ ও ব্যয়সাশ্রয়ী হলে ব্যক্তিগত চার্টার বিমান ব্যবহার করা হয়। ফিফাই ভ্রমণ ব্যয় বহন করে।’

    পরিচয় গোপন রাখার শর্তে ফিফার কয়েকটি সূত্র জানিয়েছে, সংস্থার সভাপতি হিসেবে ইনফান্তিনোর যত বেশি সম্ভব ম্যাচে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপ তিনটি দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হওয়ায় আকাশপথে ভ্রমণই তার জন্য সবচেয়ে দ্রুত ও কার্যকর মাধ্যম।

    তবে জেট ব্যবহারে পরিবেশ দূষণের কথা উল্লেখ করে ফিফা সভাপতির সমালোচনা করেছেন গ্রিনপিস ইউএসএ-এর প্রোগ্রাম ডিরেক্টর জন হোসেভার, ‘এই বিশ্বকাপে খেলোয়াড় ও দর্শকদের জন্য চরম গরম আবহাওয়া ইতোমধ্যেই একটি সমস্যা। এ সময়ে কর্মকর্তাদের প্রতিদিন অত্যন্ত দূষণকারী ব্যক্তিগত জেটে ভ্রমণ করা বার্তা দেয় না যে, ফিফা জলবায়ু পরিবর্তনের কারণ বা এর সমাধানের অংশ হিসেবে নিজেদের দায় স্বীকার করছে।’

    তোপের মুখে ফিফা সভাপতি দিনে দুটি করে ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার
    পূর্ববর্তী খবরপ্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে: ববি হাজ্জাজ
    পরবর্তী খবর বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন

    বেলজিয়ামের বিপক্ষে সমতায় থেকে বিরতিতে গেল স্পেন

    স্পেনের বিপক্ষে সমতায় ফিরল বেলজিয়াম

    বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি বেলজিয়াম

    কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন

    July 11, 2026

    বেলজিয়ামের বিপক্ষে সমতায় থেকে বিরতিতে গেল স্পেন

    July 11, 2026

    স্পেনের বিপক্ষে সমতায় ফিরল বেলজিয়াম

    July 11, 2026

    বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 11, 2026

    বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি বেলজিয়াম

    July 11, 2026

    সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী

    July 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.