Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 27 September 2026, 02:12: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
    খেলাধুলা

    নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ জয়ের আনন্দে ভাসল মেহেদী হাসান মিরাজের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

    এদিন টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তবে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৩২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। সেই কঠিন সময়ে দলের হাল ধরেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশ ম্যাচে ফেরার পথ খুঁজে পায়। লিটন দাস ব্যক্তিগত ৭৬ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন শান্ত। নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নিয়ে শান্ত থামেন ১০৫ রানে। তার ১১৯ বলের অনবদ্য ইনিংসটি ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।

    জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুতেই মোস্তাফিজুর রহমানের তোপের মুখে পড়ে। ইনিংসের শুরুতেই ৪ রান করা হেনরি নিকোলাসকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন কাটার মাস্টার মোস্তাফিজ। এরপর উইল ইয়ং এবং কেলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিউজিল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। একপ্রান্ত আগলে রেখে কেলি লড়াই চালিয়ে গেলেও মোস্তাফিজের বলে ৫৯ রানে ফিরলে কিউইদের জয়ের আশা অনেকটা শেষ হয়ে যায়।

    এরপরেই শুরু হয় মোস্তাফিজের বোলিং জাদু। একে একে কিউইদের টপ ও লোয়ার অর্ডার সাজঘরে ফেরাতে থাকেন তিনি। মোহাম্মদ আব্বাস, জায়ডেন নেনস্ক এবং ও’রুর্ককে ফিরিয়ে মোস্তাফিজ তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠবার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন। শেষ দিকে ডিন ফক্সক্রফট একা লড়াই চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত ৪৪ ওভার ৫ বলে ২১০ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

    নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
    পূর্ববর্তী খবরপশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোট দিলেন ৯০ শতাংশ ভোটার
    পরবর্তী খবর মধ্যপ্রাচ্যের পথে আরও একটি মার্কিন রণতরি

    আরো সংবাদ পড়ুন

    মেসি ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়ানো ফুটবলার: ইয়ামাল

    আবারও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

    ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি-ইয়ামাল-কেইনের ত্রিমুখী লড়াই

    মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার: নৌ-পরিবহনমন্ত্রী

    September 27, 2026

    ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র আপস করা হবে না: রাজনাথ সিং

    September 27, 2026

    ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি

    September 27, 2026

    চাপে নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহদী আমিন

    September 27, 2026

    এআই ও প্রযুক্তিনির্ভর পর্যটন খাত গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

    September 27, 2026

    যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১

    September 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.