Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 9 September 2026, 01:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » পাকিস্তানকে ধসিয়ে বড় সুখবর পেলেন মুস্তাফিজুর রহমান
    খেলাধুলা

    পাকিস্তানকে ধসিয়ে বড় সুখবর পেলেন মুস্তাফিজুর রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তানকে ধসিয়ে বড় সুখবর পেলেন মুস্তাফিজুর রহমান

    ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। এই সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। যার দরুণ আইসিসি থেকে বড় সুসংবাদ পেয়েছেন এই বাঁহাতি পেসার।

    বুধবার (২৩ জুলাই) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি যৌথভাবে ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গে ৯ নম্বরে অবস্থানে রয়েছেন। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩।

    পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। দুই ম্যাচে তিন উইকেট নিয়ে গড়ে মাত্র সাত রান খরচ করেন তিনি। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২ উইকেট শিকারে মাত্র ৬ রান খরচ করেন ফিজ, যা বাংলাদেশের কোনো বোলারের ৪ ওভারের কোটা পূরণে সবচেয়ে কম রান খরচের রেকর্ড।

    টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসানও। এই অফস্পিনার ৯ ধাপ এগিয়ে এখন রয়েছেন ১৬তম স্থানে। ১ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তাসকিন আহমেদ। ৯ ধাপ এগিয়ে ভারতের স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব।

    তবে টাইগার লেগস্পিনার রিশাদ হোসেনের অবনমন হয়েছে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন তিনি। রিশাদের মতো পিছিয়েছেন পেসার হাসান মাহমুদ। ৪ ধাপ পিছিয়ে তিনি আছেন ৪০ নম্বরে। শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন।

    এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। আরেক ব্যাটার তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে আছেন। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন পারভেজ হোসেন ইমন।

    এদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়েছেন। তিনি আছেন ৪৫ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে নেমে গেছেন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    এদিকে, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মাত্র দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে পৌঁছেছেন। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ৬৭০ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার-সেরা দশম স্থানে উঠে এসেছেন, তিনি চার ধাপ এগিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফর্মে না থাকলেও প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

    অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও তিন ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন, তার রেটিং পয়েন্ট ৫৯২। ক্যামেরন গ্রিনও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আট ধাপ উন্নতি করে এখন ২৮তম অবস্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তার ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরিতে এই উন্নতি করেছেন তিনি।

    পাকিস্তানকে ধসিয়ে বড় সুখবর পেলেন মুস্তাফিজুর রহমান
    পূর্ববর্তী খবরমাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
    পরবর্তী খবর নতুনদের বাজিমাত, ৬ দিনে সাইয়ারা’র আয় কত

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: রেল প্রতিমন্ত্রী

    September 9, 2026

    ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

    September 9, 2026

    বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান

    September 9, 2026

    ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    September 9, 2026

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    September 9, 2026

    ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

    September 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.